ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

২ হাতের কব্জি বিচ্ছিন্ন করে ও কুপিয়ে যুবককে হত্যা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২২ জুলাই, ২০২৬ ১০:০৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩১ বার


২ হাতের কব্জি বিচ্ছিন্ন করে ও কুপিয়ে যুবককে হত্যা

রাজধানীর সবুজবাগে পূর্বশত্রুতার জেরে পলাশ (৩৬) নামে এক ওয়ার্ড বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। হামলাকারীরা তার দুই হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন করে ফেলেছে।

 

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সবুজবাগের রাজারবাগ পানির পাম্পের গলিতে এ ঘটনা ঘটে। 

নিহত পলাশের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার সোনাপুর গ্রামে।

তিনি বর্তমানে সবুজবাগের মাদারটেক চৌরাস্তা এলাকায় বসবাস করতেন। 

 

গুরুতর আহত অবস্থায় পলাশকে উদ্ধার করে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে রাতে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

আরও পড়ুন

ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার ২

ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার ২

 

হাসপাতালে নিহতের বন্ধু মো. হিরা জানান, পলাশ আগে রেন্ট-এ-কার প্রতিষ্ঠানে প্রাইভেটকার চালক হিসেবে কাজ করতেন।

বর্তমানে তিনি বেকার ছিলেন এবং সবুজবাগ ৫ নম্বর ওয়ার্ড বিএনপির একজন কর্মী ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় এলাকার কথিত মাদককারবারি ও রিকশাচোর রয়েলসহ কয়েকজন তাকে পানির পাম্পের গলিতে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।

 

তিনি আরও জানান, পলাশ ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লিটন খানের সঙ্গে রাজনীতি করতেন। প্রায় এক সপ্তাহ আগে সবুজ নামে এক ব্যক্তি রিকশা চুরির ঘটনায় ধরা পড়লে রয়েল তাকে ছাড়িয়ে নিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে রয়েলের সঙ্গে পলাশের কথা কাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তাদের ধারণা।

নিহতের বোন জোসনা আক্তার জানান, প্রায় ছয় মাস আগে পলাশ মরিয়ম আক্তার নামে এক নারীকে বিয়ে করেন। তিনি (পলাশ) আগে প্রাইভেটকার চালক হিসেবে কাজ করলেও বর্তমানে বেকার ছিলেন এবং বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
তিনি বলেন, ‘কিছুদিন আগে রয়েল নামে একজনের সঙ্গে আমার ভাইয়ের মারামারি হয়েছিল। মঙ্গলবার কে বা কারা পলাশকে হত্যা করেছে, তা আমরা নিশ্চিত নই। তবে আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।’

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, সবুজবাগ এলাকায় একটি হত্যাকাণ্ডের খবর পেয়ে হাসপাতালে এসেছি। ঘটনাস্থলে পুলিশের একটি দল কাজ করছে। বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


   আরও সংবাদ