ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

টানা বৃষ্টির পরও ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৪ জুলাই, ২০২৬ ১০:৩৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১২ বার


টানা বৃষ্টির পরও ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’

ঢাকা: টানা বৃষ্টির পর সাধারণত বায়ুর মানের উন্নতি হলেও এবার তার ব্যতিক্রম দেখা গেছে। উল্টো বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষ অবস্থানের কাছাকাছি উঠে এসেছে রাজধানী ঢাকা।

 

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৮টা ৩০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের (IQAir) তথ্যানুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৬৫। এ স্কোর অনুযায়ী রাজধানীর বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

 

এ সময় বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়।

তালিকায় ১৭৪ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা।

এছাড়া ১৫৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, ১৫৩ স্কোর নিয়ে চতুর্থ স্থানে ভারতের কলকাতা, ১৪৯ স্কোর নিয়ে পঞ্চম স্থানে পাকিস্তানের লাহোর এবং ১২৫ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ।

 

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর ‘ভালো’ বায়ুমান নির্দেশ করে।

৫১ থেকে ১০০ স্কোর ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

 

এছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।

আর ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। 


   আরও সংবাদ