স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ জুন, ২০২৬ ০৯:৪১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১০ বার
গ্রুপ ‘এল’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে পানামাকে ১–০ গোলে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল ক্রোয়েশিয়া। দলের জয়ে ৫৪ মিনিটে একমাত্র গোলটি করেছেন আন্তে বুদিমির।
এর ফলে টানা দুই ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল পানামা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪–২ গোলে হেরেছিল ক্রোয়েশিয়া।
আর ঘানার বিপক্ষে পানামার হার ১–০ গোলে।
গ্রুপ ‘এল’-এর গুরুত্বপূর্ণ এই ম্যাচে টরন্টোতে আজ মুখোমুখি হয় ক্রোয়েশিয়া ও পানামা।
নিজেদের প্রথম ম্যাচ হেরেছে দুই দলই।
ইংল্যান্ড ৪–২ গোলে হারায় ক্রোয়েশিয়াকে।
আর পানামাকে ১–০ গোলে হারায় ঘানা। তাই আজ দুই দলেরই লক্ষ্য ছিল জয়, যা এনে দেবে পূর্ণ তিন পয়েন্ট।
ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটা দারুণভাবে শুরু করে পানামা। শুরুতে দারুণ কিছু সুযোগ তৈরি করে তারা। ২৩ মিনিটের মাথায় অল্পের জন্য এগিয়ে যাওয়া হয়নি তাদের।
ডান দিক থেকে আমির মুরিলোর ভাসানো ক্রসে দারুণ এক হেড করেছিলেন হোসে লুইস রদ্রিগেজ। কিন্তু ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ অসাধারণ দক্ষতায় বলটি বার ঘেঁষে বাইরে পাঠিয়ে দেন।
ক্রোয়েশিয়াকে গোল হজমের হাত থেকে বাঁচাতে এটি ছিল ভীষণ গুরুত্বপূর্ণ এক সেভ।
প্রথমার্ধের শেষ দিকে দারুণ একটি সুযোগ পেয়েছিল ক্রোয়েশিয়াও। তবে গোল পায়নি তারাও। গোলশূন্য সমতায় বিরতিতে গেছে দুই দল।
প্রথমার্ধে গোলশূন্য সমতা থাকার পর ফের মাঠে নামে ক্রোয়েশিয়া–পানামা। ম্যাচে পানামা বেশ ভালো খেলেছে। সুযোগ পেয়েছিল ক্রোয়েশিয়াও। তবে গোল পায়নি কোনো দলই।
ম্যাচের ৫৪ মিনিটে অবশেষে গোলের দেখা পায় ক্রোয়েশিয়া। দলের হয়ে ইয়োসিপ স্তানিসিচের দারুণ এক পাসে গোলটি করছেন আন্তে বুদিমির।