ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৮ জুন, ২০২৬ ১০:৪০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৬ বার
ঢাকা: দেশের নয়টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
সোমবার (৮ জুন) এ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা স্বাক্ষরিত এক পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ অবস্থায় এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।