ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৭ জুন, ২০২৬ ১৩:৫০ অপরাহ্ন | দেখা হয়েছে ১৯ বার
আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একইসঙ্গে এ বিষয়ে তদন্ত ও বিচারও চাওয়া হয়েছে।
রোববার (৭ জুন) এ রিট দায়ের করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ।
আইনজীবী ইউনুস আলী আকন্দ জানান, আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু বিষয়ে তদন্ত, বিচার ও প্রতি শিশুর অভিভাবককে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য রিট নং ৭১৪১/২৬ দায়ের করা হয়েছে।
শুনানি আগামীকাল।