ঢাকা, সোমবার, ০১ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

২ কার্গো এলএনজি আমদানির উদ্যোগ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১ জুন, ২০২৬ ২১:৪২ অপরাহ্ন | দেখা হয়েছে ৬ বার


২ কার্গো এলএনজি আমদানির উদ্যোগ

দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটাতে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান এসওসিএআর ট্রেডিং এসএ-এর কাছ থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে একটি প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

 

সূত্র জানায়, আজারবাইজানের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান এসওসিএআর ট্রেডিং এসএ-এর সঙ্গে সরকার-টু-সরকার (জি-টু-জি) ভিত্তিতে স্বল্পমেয়াদে এলএনজি আমদানির প্রক্রিয়া শুরু হয়। দর-কষাকষির পর প্রতিষ্ঠানটির প্রস্তাবিত মূল্য জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) সূচকের সঙ্গে প্রতি এমএমবিটিইউতে ০.১২৫ মার্কিন ডলার যোগ করে নির্ধারণ করা হয়েছে।

 

 

এর আগে ২০২৬ সালে তিন কার্গো এলএনজি সরবরাহের প্রস্তাব থাকলেও মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক উত্তেজনা ও বৈশ্বিক সরবরাহ পরিস্থিতির কারণে জুন মাসে তিনটির পরিবর্তে দুই কার্গো সরবরাহে আগ্রহ প্রকাশ করেছে এসওসিএআর ট্রেডিং এসএ।

 

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, স্পট মার্কেটের তুলনায় এ দর প্রতিযোগিতামূলক।

 

 

এসওসিএআর ট্রেডিং এসএ-এর কাছ থেকে দুই কার্গো এলএনজি আমদানি করা হলে প্রায় ৪৮ কোটি ৮৬ লাখ টাকা সাশ্রয় হবে।

বর্তমানে দেশীয় গ্যাস উৎপাদনের পাশাপাশি মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায় বিভিন্ন দেশ থেকে এলএনজি আমদানি করা হচ্ছে।

 

 

এর পাশাপাশি চাহিদা পূরণে স্পট মার্কেট থেকেও এলএনজি কেনা হচ্ছে।

এসব বিষয় বিবেচনায় নিয়ে এসওসিএআর ট্রেডিং এসএ-এর কাছ থেকে দুই কার্গো এলএনজি আমদানির প্রস্তাবটি শিগগিরই সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় উপস্থাপন করা হবে।


   আরও সংবাদ