ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৫ মে, ২০২৬ ০৭:৩৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩০ বার
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার (২৪ মে) খুরশীদ আলমকে একই সঙ্গে স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান পদে নিয়োগ দিয়ে চিঠি ইস্যু করে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২।
এর আগে দিনভর ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খাঁনকে জোর করে পদত্যাগে বাধ্য করা নিয়ে ব্যাংকে উত্তেজনা চলছিল।
দিনের শেষে ব্যাংকটির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ড. এম জুবাইদুর রহমান।
রাতের মধ্যেই খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকে চেয়ারম্যান পদে নিয়োগের চিঠি ইস্যু করা হয়।