ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৩ মে, ২০২৬ ২০:১৩ অপরাহ্ন | দেখা হয়েছে ১২ বার
তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সদস্য ভুক্ত চালু কারখানার সংখ্যা দুই হাজার ১৩৪টি। এর মধ্যে ২২ মে পর্যন্ত ঈদ বোনাস দিয়েছে এক হাজার ৮৩১টি কারখানায়।
যা মোট চালু কারখানার ৮৬ শতাংশ। সংশ্লিষ্ট কারখানা পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
শনিবার (২৩ মে) পর্যন্ত ৩০২টি কারখানার ঈদ বোনাস দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল।
পোশাক খাতে এপ্রিল মাসের বেতন পরিশোধ করেছে দুই হাজার ১০১টি।
যা মোট চালু কারখানার ৯৮.৪৫ শতাংশ। ৩২টি কারখানা এখনো এপ্রিল মাসের বেতন দেয়নি।
আর মার্চ মাসের বেতন এখনো দেয়নি একটি কারখানা।
বিজিএমইএ সদস্যভুক্ত ঢাকা জোনের কারখানা সমুহে বেশিসংখ্যক ঈদ বোনাস পরিশোধ করা হয়েছে। ঢাকা জোনের মোট কারখানার মধ্যে ৯১ শতাংশ ঈদ বোনাস পরিশোধ করেছে। আর চট্টগ্রাম জোনের ঈদ বোনাস পরিশোধ করেছে ৬১ শতাংশ।
৩০৩টি কারখানা চলতি মে মাসের অগ্রিম বেতন পরিশোধ করেছে।