ঢাকা, মঙ্গলবার, ১৯ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

কারিনা কায়সারের জানাজা-দাফন সম্পন্ন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৮ মে, ২০২৬ ১৫:১৮ অপরাহ্ন | দেখা হয়েছে ২২ বার


কারিনা কায়সারের জানাজা-দাফন সম্পন্ন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে মা লোপা কায়সারের বাড়ির পাশে কনটেন্ট নির্মাতা কারিনা কায়সারের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল পৌনে ৮টায় ধর্মীয় অনুশাসন মেনে, স্বজন ও শুভকাঙ্ক্ষীদের উপস্থিতিতে জানাজা হয়।

পরে কারিনার পছন্দের জায়গা বাড়ির উঠানেই দাফন করা হয় তার লাশ।

 

কারিনা কায়সারের ছোট ভাই সাদাত হামিদ বলেন, মা ও আপুর পছন্দের জায়গা ছিল বাড়িটি।

বিশেষ করে উঠান। সে কারণে এখানেও ওকে দাফন করা হয়েছে।

এখানে একটি মসজিদ নির্মাণের পরিকল্পনা রয়েছে আমাদের। যাতে আশপাশের মানুষ নামাজ পড়ে ওর জন্য দোয়া করতে পারে।

 

কারিনার বাবা প্রখ্যাত ফুটবলার কায়সার হামিদ বলেন, আমার মেয়ে সবসময় হাসিখুশি থাকতে পছন্দ করতো। কারো সঙ্গে শত্রুতা ওর পছন্দ না। আমি দেশবাসীর কাছে আমার মেয়ের জন্য দোয়া চাই।

কারিনার দীর্ঘদিনের সহকর্মী কামরুন নাহার ডানা বলেন, কারিনা একদিকে যেমন আমাদের শিখিয়ে গেছেন স্বাস্থ্য সচেতনতার বিষয়টি একইভাবে কীভাবে হাসিখুশি থেকে জীবন কাটানো যায় সেটিও আমাদের দেখিয়ে গেছেন।


   আরও সংবাদ