স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১ মে, ২০২৬ ১৭:৩৭ অপরাহ্ন | দেখা হয়েছে ৯ বার
আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি এবার নতুন পরিচয়ে, হয়েছেন ক্লাব মালিক। গত মাসে স্পেনের পঞ্চম স্তরের দল ইউই কর্নেল্লা কিনে নেওয়ার পর এবার প্রথমবারের মতো খেলোয়াড় ও কোচিং স্টাফদের উদ্দেশে আনুষ্ঠানিক বার্তা দিয়েছেন তিনি।
ভিডিও বার্তায় দলের সবাইকে শুভেচ্ছা জানিয়ে মেসি বলেন, ‘আমি বলতে চাই, আপনাদের জানাতে চাই উন্নতি ও সহায়তার জন্য যা প্রয়োজন তার জন্য আমরা আছি। এই নতুন প্রজেক্ট নিয়ে আমরা খুব রোমাঞ্চিত।
’
তেরসেরা আরএফইএফ মৌসুমের শেষভাগে এসে এই বার্তা দেন মেসি। নিয়মিত মৌসুমের মাত্র দুই ম্যাচ বাকি থাকতে ইতোমধ্যেই পদোন্নতির লক্ষ্যে প্লে-অফ নিশ্চিত করেছে কর্নেল্লা।
ক্লাবটির অগ্রগতিতে সন্তুষ্ট মেসি জানিয়েছেন, তিনি নিয়মিত দলটির খোঁজ রাখছেন।
মেসি বলেন, ‘আমি প্রতি সপ্তাহে আপনাদের অনুসরণ করছি এবং সমর্থন দিচ্ছি।
’
স্পেনের ফুটবলে কর্নেল্লা দীর্ঘদিন ধরেই তরুণ প্রতিভা গড়ে তোলার জন্য পরিচিত। এই ক্লাব থেকেই উঠে এসেছেন জর্দি আলবা, জেরার্দো মার্টিন ও ডেভিড রায়ার মতো ফুটবলাররা। গত ১৬ এপ্রিল ইন্টার মায়ামির এই তারকা কর্নেল্লা কেনার ঘোষণা দেন। বার্সেলোনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও স্থানীয় পর্যায়ে ফুটবল উন্নয়নের লক্ষ্য থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।