ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

৪৫-৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৬ ১৪:০৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৮ বার


 ৪৫-৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

ঢাকা: দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরে তোলা হয়েছে সতর্কতা সংকেত।

 

সোমবার (২৭ এপ্রিল) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম
দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

 

এছাড়া ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

 


   আরও সংবাদ