স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৬ ০৯:১৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৫ বার
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরে অবৈধভাবে জ্বালানি মজুদে অভিযানে দুইজনকে কারাদণ্ড দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
সোমবার ৬ এপ্রিল রাতে জামালপুর সদর উপজেলার গেইটপাড় স্টেশন রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জ্বালানির অবৈধ মজুদের দায়ে মোঃ হাবিব (৪৫) ও নাজমুল হাসান (৩৩)-কে আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে অভিযোগ তারা ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে পেট্রোল নিয়ে এসে ট্যাংক থেকে বোতলে ভরে মজুদ করে। পরে বেশি দামে বিক্রির পরিকল্পনা করছিলেন।
এ অপরাধে পেট্রোলিয়াম আইন, ২০১৬ লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে।
জামালপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমন হোসেন জানান,জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর নির্দেশে পেট্রোলিয়াম আইন অনুযায়ী কালোবাজারি ও অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।