ঢাকা, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আসিফ আকবরকে নিয়ে ৭ জনের নাম অনুমোদন বিসিবির

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৬ এপ্রিল, ২০২৬ ০৯:২২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৪ বার


আসিফ আকবরকে নিয়ে ৭ জনের নাম অনুমোদন বিসিবির

রোববার চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থার (সিআরসিএ) সদস্য হিসেবে সাতজন ক্রীড়া সংগঠকের নাম অনুমোদন দিয়েছে বিসিবি। সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বিসিবির বিতর্কিত পরিচালক আসিফ আকবর ছাড়াও তালিকায় থাকা বাকিরা হচ্ছেন মির্জা সালমান ইস্পাহানি, ফিরোজ আহমেদ, মোহাম্মদ নাসির খান, আহসান ইকবাল চৌধুরী, ফজলে বারী খান এবং বদরুল হুদা জেনু।

বিসিবি মনে করে এই অন্তর্ভুক্তির মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলের ক্রিকেট কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছে।

 

বিসিবি আরও জানিয়েছে চট্টগ্রাম অঞ্চলের ক্রিকেট উন্নয়ন ও প্রসারে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবেই তাদের এই অন্তর্ভুক্তি। বিসিবির আঞ্চলিক ক্রিকেট সংস্থা নীতিমালা ২০২২-এর ধারা ১৫.১ (ক) অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


   আরও সংবাদ