ঢাকা, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

হোবার্টের বর্ষসেরা রিশাদ

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১ এপ্রিল, ২০২৬ ১৮:৫৩ অপরাহ্ন | দেখা হয়েছে ২০ বার


হোবার্টের বর্ষসেরা রিশাদ

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) চলতি মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে হোবার্ট হারিকেন্সের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেন।

২৩ বছর বয়সী এই স্পিনার অভিষেক মৌসুমেই অভিজ্ঞদের টপকে জিতেছেন এই পুরস্কার। হারিকেন্সের বোলিং আক্রমণে অন্যতম ভরসার নাম হয়ে ওঠেন তিনি।

প্রথম মৌসুমেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন রিশাদ।

পুরো টুর্নামেন্টে ১৫ উইকেট নেওয়ার পাশাপাশি তার গড় ছিল ২০.৮৬ এবং ইকোনমি ৭.৮২। দলের হয়ে চাপের মুখে উইকেট তুলে নেওয়ার অস্ত্র ছিলেন তিনি। তার সেরা পারফরম্যান্স ছিল ৩ উইকেটে ২৬ রান।

 

আগের মৌসুমে দলে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি রিশাদ।

তবে এবারের আসরে সুযোগ পেয়ে সেটি দারুণভাবে কাজে লাগান তিনি। বিশেষ করে পাওয়ারপ্লের পর তাকে আক্রমণে এনে প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল বেশ সফল হয়।

 

এই পুরস্কার জিততে গিয়ে তিনি সতীর্থ নিখিল চৌধুরী, নাথান এলিস ও ক্রিস জর্ডানের মতো অভিজ্ঞদের পেছনে ফেলেছেন।


   আরও সংবাদ