ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১ এপ্রিল, ২০২৬ ১২:২৮ অপরাহ্ন | দেখা হয়েছে ২৬ বার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের এক বিশেষ যৌথ অভিযানে ৪৮৮০ লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোদনাইল এলাকার মেঘনা ডিপো সংলগ্ন এস ও বাসস্ট্যান্ড রোডের একটি বাড়িতে এ অভিযান চালানো হয়।
অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধারের পাশাপাশি নাসির (৫০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রাশেদ খান তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা অর্থদণ্ড দেন।
অভিযানে উপস্থিত ছিলেন ৬২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফি বিন কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক।