স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ, ২০২৬ ১৭:২৯ অপরাহ্ন | দেখা হয়েছে ২৬ বার
আগামী জুলাই-আগস্টে আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। সেখানে তিন ওয়ানডে ছাড়াও সমান তিন টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু শেষ পর্যন্ত সেই সফরটি আর হচ্ছে না। লজিস্টিক ও আর্থিক সীমাবদ্ধতার কারণ দেখিয়ে সিরিজটি বাতিল করেছে ক্রিকেট আয়ারল্যান্ড।
এমনটাই জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।
তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিসিবিকে কিছু জানায়নি আইরিশ বোর্ড। যদিও জানা গেছে সিরিজটি নিয়ে আগেই কিছুটা অনিশ্চয়তা ছিল।
এর আগের সূচি অনুযায়ী, জুনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষ করে আয়ারল্যান্ডে যাওয়ার কথা ছিল লিটন দাস ও মেহেদী হাসান মিরাজদের।
কিন্তু সেই সফর এখন আর হচ্ছে না বলেই ধরেই নেওয়া যাচ্ছে।
শুক্রবার আয়ারল্যান্ড তাদের আগামী গ্রীষ্মকালীন সূচি প্রকাশ করেছে। সেখানে ভারত, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকলেও বাংলাদেশের বিপক্ষে কোনো সিরিজের উল্লেখ নেই। বাংলাদেশের সঙ্গে সিরিজ না হওয়ায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের সংখ্যা বাড়িয়েছে আইরিশরা।
আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে ক্রিকইনফো জানায়, পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট এবং প্রয়োজনীয় তহবিলের অভাবেই তারা সিরিজটি আয়োজন করতে পারছে না