ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

টাইগারদের ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১৬ মার্চ, ২০২৬ ০৯:৫৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৩ বার


 টাইগারদের ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে ১১ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে ইতিহাস গড়ে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। দারুণ এই অর্জনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ দলের লড়াকু মানসিকতার ভূয়সী প্রশংসা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

তিনি বলেন, 'আমাদের ক্রিকেটারদের এই অদম্য স্পৃহা এবং লড়াকু মানসিকতায় আমি অত্যন্ত গর্বিত। পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ জয় আমাদের ক্রিকেটের ইতিহাসে এক অনন্য মাইলফলক।'

 

টাইগারদের এই জয় পুরো দেশবাসীকে আনন্দে ভাসিয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, 'মাঠের লড়াইয়ে খেলোয়াড়রা যে ধৈর্য ও সাহসিকতা দেখিয়েছেন, তা পুরো জাতিকে আনন্দিত করেছে।'

ঐতিহাসিক এই সাফল্যের নেপথ্যের কারিগর হিসেবে খেলোয়াড়দের পাশাপাশি দলের কোচিং স্টাফ ও ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট সকলকেও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন আমিনুল হক।

 

ভবিষ্যতেও জয়ের এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, এই জয়ের অনুপ্রেরণা নিয়ে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ একটি শক্তিশালী দল হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করবে।


   আরও সংবাদ