ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৪ মার্চ, ২০২৬ ১০:৫১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৭ বার
দেশের দু'টি বিভাগের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরে তোলা হয়েছে এক নম্বর সংকেত। এছাড়া ঢাকা বিভাগেও হতে পারে বজ্রসহ বৃষ্টি।
শনিবার (১৪ মার্চ) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
সহকারি আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ০১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশেপাশের এলাকায় আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। হতে পারে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি।
এ সময় পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ০৮-১২ কি.মি বেগে বাতাস প্রবাহিত হতে পারে।