ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট সূচি ঘোষণা

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:৩৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২২ বার


অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট সূচি ঘোষণা

আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের দিনক্ষণ চূড়ান্ত করেছে আয়োজকরা। এই সফরের মধ্য দিয়ে দীর্ঘদিন পর ডারউইনে ফিরছে লাল বলের আন্তর্জাতিক ক্রিকেট।

প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট, ভেন্যু ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ড।

ম্যাচটি চলবে ১৭ আগস্ট পর্যন্ত। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২২ থেকে ২৬ আগস্ট, ম্যাককের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনাতে। ম্যাককের জন্য এটি হবে প্রথম টেস্ট আয়োজনের অভিজ্ঞতা। ডারউইনে ২০০৪ সালের পর প্রথমবারের মতো ফিরছে টেস্ট ক্রিকেট।

 

দুই দলের সর্বশেষ টেস্ট সিরিজ হয়েছিল ২০১৭ সালে। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এটি দ্বিতীয় টেস্ট সফর। এর আগে ২০০৩ সালে দুই দল সেখানে মুখোমুখি হয়েছিল। ২০২০ সালে আবারও সিরিজ হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস পরিস্থিতির কারণে তা স্থগিত হয়ে যায়।

এই সিরিজটি চলমান আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। 

 

ডারউইনের আগে দুটি টেস্ট আয়োজন করেছিল। ২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে এবং ২০০৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে।


   আরও সংবাদ