ঢাকা, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

গায়ক নোবেল গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:৩০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৪ বার


গায়ক নোবেল গ্রেপ্তার

নারায়ণগঞ্জ : বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা এবং জোরপূর্বক আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেল।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ।

মামলার সূত্র অনুযায়ী, নোবেল এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার নিজস্ব স্টুডিওতে ডেকে আনেন এবং সেখানে তাকে একদিন আটকে রাখেন। অভিযোগ রয়েছে, এ সময় তিনি ওই তরুণীকে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের জন্য চাপ দেন এবং তাকে শারীরিকভাবে হেনস্তা করেন।

 

এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত বছরের ১৩ আগস্ট ভুক্তভোগী তরুণী আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইকে (PBI) দায়িত্ব দেন। তদন্ত শেষে গত ২ ফেব্রুয়ারি পিবিআই-এর এসআই নুরুজ্জামান আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনের ভিত্তিতে আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করেন।

 

ডিএমপির ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের ওয়ারেন্টের ভিত্তিতেই নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এর আগেও বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য এবং বিশৃঙ্খল আচরণের কারণে একাধিকবার আইনি ঝামেলার মুখে পড়েছিলেন এই গায়ক।


   আরও সংবাদ