ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:১১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৪ বার
ফেব্রুয়ারির ১৪ দিনে প্রবাসী আয় এসেছে ১৩৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৬ হাজার ৫৫৯ কোটি টাকা (প্রতি ডলার ১২২.৩০ পয়সা হিসাবে)। এ প্রবাসী আয় আগের বছরের একই সময়ের চেয়ে ৩ দশমিক ৮ শতাংশ বেশি।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর এ তথ্য জানিয়েছে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারির সাত মাস ১৪ দিনে প্রবাসী আয় এসেছে ২ হাজার ৭৮ কোটি ৭০ লাখ ডলার।
আগের বছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৭২৬ কোটি ডলার।
চলতি অর্থবছরের সাত মাস ১৪ দিনে আগের বছরের চেয়ে ২০ দশমিক ৪ শতাংশ বেশি প্রবাসী আয় এলো।