ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৭ অপরাহ্ন | দেখা হয়েছে ২৪ বার
ঢাকা: রাজধানীর নিউগিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে, গত শনিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিউগিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাট শুরু হয়।
প্রায় এক ঘণ্টা ধরে চলে এ ঘটনা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় কয়েকটি গুলির শব্দ শোনা যায় বলে স্থানীয়রা জানান।
ওই রাতে নিউগিনি প্রপার্টিজের ভেতরে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা।
এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি।