ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৯ অগাস্ট, ২০২৬ ১৫:৩০ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৫ বার
সাম্প্রতিক সময়ে শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং লেনদেনের পরিমাণ বৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্য-সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক নোটিশের জবাবে একথা জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
রোববার (৯ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গত ৬ আগস্ট কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করে।
জানা গেছে, গত কয়েকটি কার্যদিবসে পুঁজিবাজারে সায়হাম টেক্সটাইলের শেয়ারের দর এবং লেনদেনের পরিমাণ অস্বাভাবিক হারে বৃদ্ধি পেতে দেখা যায়। শেয়ারের এই হঠাৎ ঊর্ধ্বগতির কারণ জানতে চেয়ে কোম্পানি কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে নোটিশ পাঠায় ডিএসই।
জবাবে সায়হাম টেক্সটাইল জানায়, কোম্পানির ব্যাবসায়িক পরিচালনায় এমন কোনো অপ্রকাশিত তথ্য বা সিদ্ধান্ত নেই যা সম্প্রতি শেয়ার দর কিংবা লেনদেনের ওপর প্রভাব ফেলতে পারে। কোনো প্রকার মূল্য-সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের দর বাড়ছে বলে জানিয়েছে সায়হাম টেক্সটাইল।