ঢাকা, রবিবার, ০২ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

গাজার চুক্তিকে ‘ঐতিহাসিক’বলল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১ অগাস্ট, ২০২৬ ০৯:৫০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩২ বার


গাজার চুক্তিকে ‘ঐতিহাসিক’বলল সৌদি আরব

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণসংক্রান্ত চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। রিয়াদ এই চুক্তিকে একটি ‘ঐতিহাসিক’ উদ্যোগ হিসেবে উল্লেখ করেছে।

 

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ট্রাম্পের নেতৃত্ব এবং চুক্তিটি সম্পন্ন করতে তার অঙ্গীকারের প্রশংসা করা হয়। একই সঙ্গে মিসর, কাতার, তুরস্ক, যুক্তরাষ্ট্র, পিস কাউন্সিল এবং এ উদ্যোগে যুক্ত অন্যান্য অংশীদারদের প্রচেষ্টার জন্যও ধন্যবাদ জানানো হয়েছে।

 

 

বিবৃতিতে সৌদি আরব জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২৮০৩–এর আওতায় অনুমোদিত সমন্বিত শান্তি পরিকল্পনা বাস্তবায়নের প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। দেশটি বলেছে, নির্ধারিত সময়সীমার মধ্যে চুক্তির সব ধাপ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

 

সৌদি আরব গাজা থেকে ইসরায়েলের সম্পূর্ণ সেনা প্রত্যাহার, আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী মোতায়েন, বাধাহীন মানবিক সহায়তা পৌঁছে দেওয়া, পুনর্গঠন কার্যক্রম শুরু এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে আবারও গাজার প্রশাসনিক দায়িত্ব ফিরিয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছে।

 

 

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই চুক্তি একটি বৃহত্তর রাজনৈতিক প্রক্রিয়ার সূচনা করবে, যা ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করবে এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম করবে।

একই সঙ্গে পারস্পরিক স্বীকৃতির ভিত্তিতে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হবে।

 


   আরও সংবাদ