আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই, ২০২৬ ১০:৪৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৯ বার
যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক থেকে সরে গেলে ইরান সর্বাত্মক প্রতিরোধে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ গালিবাফ।
তিনি বলেন, নিজেদের দেশ রক্ষার প্রস্তুতি আমরা কখনোই বন্ধ করিনি।
যুক্তরাষ্ট্র যদি যেকোনো মুহূর্তে সমঝোতা ভঙ্গ করে, তাহলে আমরা সর্বাত্মক প্রতিরক্ষার জন্য প্রস্তুত।
গালিবাফ আরও বলেন, যুদ্ধের অবসান বিশ্বের বিভিন্ন দেশের অগ্রাধিকার হতে পারে।
তবে সবাইকে জানতে হবে, ইরানের আত্মসমর্পণের মাধ্যমে এই সংঘাতের অবসান হবে না।
তার এই বক্তব্য আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টের পর।
ওই পোস্টে ট্রাম্প দাবি করেন, তেহরান ও ওয়াশিংটন আলোচনার ধারাবাহিকতা বজায় রাখতে সম্মত হয়েছে। তবে একই সঙ্গে তিনি বলেন, যুদ্ধবিরতি ‘শেষ’ হয়ে গেছে।
সূত্র: আলজাজিরা