ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৬৫

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৩ জুন, ২০২৬ ১০:২৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৭ বার


 বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৬৫

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৬৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, রোববার (২১ জুন) তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানা এলাকা থেকে ৯ জন, শেরেবাংলা নগর থানা থেকে ১৫ জন, মোহাম্মদপুর থানা থেকে ২৪ জন, আদাবর থানা থেকে ২ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ৫ জন এবং হাতিরঝিল থানা থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযানের সময় আটক হন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আদালতে পাঠানো হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


   আরও সংবাদ