ঢাকা, শনিবার, ২৩ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিচার দাবিতে কালশীতে সড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২২ মে, ২০২৬ ২০:১০ অপরাহ্ন | দেখা হয়েছে ১৩ বার


বিচার দাবিতে কালশীতে সড়ক অবরোধ

রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ৭ বছরের শিশু রামিসা আক্তারের হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ও দ্রুত বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।

 

শুক্রবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর কালশী রোড, ফুলকলি ও আধুনিকের মোড় অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। সন্ধ্যা সাড়ে সাতটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছে বিক্ষোভকারীরা।

নারী-পুরুষসহ বিভিন্ন বয়স ও শ্রেণি পেশার মানুষ বিক্ষোভে অংশ নেন।

 

বিক্ষোভকারীরা ‘জাস্টিস ফর রামিসা’, ‘ফাঁসি চাই’, ‘আমার বোন খুন হলো কেন?’ এবং ‘অপরাধীর আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ স্লোগানে বিক্ষোভ প্রদর্শন করছেন।

 

বিক্ষুব্ধ জনতার দাবি, শিশু রামিসা হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের দীর্ঘসূত্রতা করা যাবে না।

দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই রায় কার্যকর করতে হবে।

 

বিক্ষোভকারীদের অভিযোগ, দেশে বিচারহীনতার সংস্কৃতি ও দীর্ঘসূত্রতার কারণেই একের পর এক এমন নৃশংস ঘটনা ঘটছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তারা।

এর আগে, মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীতে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয় শিশু রামিসা আক্তারকে। ঘটনার পর মামলার প্রধান আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্নাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।


   আরও সংবাদ