ঢাকা, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ভূমি ব্যবস্থাপনায় অটোমেশনে জোর

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২১ মে, ২০২৬ ০৯:৩৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৯ বার


ভূমি ব্যবস্থাপনায় অটোমেশনে জোর

ঢাকা: ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে ভূমি ব্যবস্থাপনাকে পুরোপুরি আধুনিক ও জনবান্ধব করতে অটোমেশন কার্যক্রম আরও জোরদারের কথা জানিয়েছে সরকার। বক্তারা বলেছেন, স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা চালু হলে ভূমিসেবা হবে আরও সহজ, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত।

 

বুধবার (২০ মে) রাজধানীর তেজগাঁওয়ে ভূমি মন্ত্রণালয়ের ভূমি ভবনের কেন্দ্রীয় সেমিনার হলে এ বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। ভূমি মন্ত্রণালয়ের অধীন ‘ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প’ সেমিনারটির আয়োজন করে।

 

‘স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা ব্যবস্থা: পরিবর্তন, উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপন্থা’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।

সভাপতির বক্তব্যে এ এস এম সালেহ আহমেদ বলেন, ভূমির জটিল সমস্যাগুলো একদিনে সমাধান করা সম্ভব নয়।

তবে একটি টেকসই ও আধুনিক ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকার ধাপে ধাপে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ আধুনিক ও জনবান্ধব করতে অটোমেশন প্রকল্প দ্রুত এগিয়ে চলছে।

 

সেমিনারে বক্তারা জানান, অনলাইন ভূমি উন্নয়ন কর ব্যবস্থা ও অটোমেটেড খতিয়ান ব্যবস্থাপনার মতো উদ্যোগের ফলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমেছে। একই সঙ্গে ভূমিসংক্রান্ত সেবা গ্রহণে স্বচ্ছতা ও জবাবদিহি বেড়েছে।

বক্তারা আরও বলেন, ভবিষ্যতে সমন্বিত ও পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে চলমান কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। এ জন্য প্রযুক্তিনির্ভর সেবা বাড়ানোর পাশাপাশি মাঠপর্যায়ে দক্ষতা উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সেমিনারে ভূমি মন্ত্রণালয়, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ