ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৩০ এপ্রিল, ২০২৬ ১০:২৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৮ বার


আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে শামসুল আলম (৬৩) নামে আরও এক হজযাত্রী মারা গেছেন। তিনি গত ২৮ এপ্রিল সৌদি আরবের স্থানীয় সময় রাত ৮টায় মারা যান।

 

 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ তথ্য জানা যায়। 

শামসুল আলম রংপুর জেলার কোতোয়ালি মেট্রো থানার ভোগিবালাপাডার বাসিন্দা।

তার বাবার নাম আজিজুল ইসলাম ও মায়ের নাম শামসুন নাহার। তিনি সরকারি মাধ্যমে হজ পালনের জন্য সৌদি আরব গিয়েছিলেন।

 

বাংলাদেশ হজ অফিস মদিনা আল মুনাওয়ারা সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল শারীরিক দুর্বলতা ও অসুস্থতা নিয়ে বাংলাদেশ হজ অফিস মেডিকেল সেন্টারে আসেন শামসুল আলম। সেখানে প্রাথমিক চিকিংসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানীয় মালিক ফাহাদ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার ফজর নামাজের পর জানাজা শেষে মদিনার জান্নাত-আল বাকিতে তাকে দাফন করা হয়।

 

এ নিয়ে বুধবার পর্যন্ত মোট সাত বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। 


   আরও সংবাদ