ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আলোচনা প্রত্যাখ্যান ইরানের

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৬ ১০:০১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৬ বার


 আলোচনা প্রত্যাখ্যান ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত দ্বিতীয় দফা শান্তি আলোচনা থেকে সরে দাঁড়িয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা রোববার (১৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছে।

 

ইরনার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি-দাওয়া, অযৌক্তিক শর্ত এবং বারবার অবস্থান পরিবর্তনের কারণে আলোচনা এগোয়নি। পাশাপাশি পরস্পরবিরোধী বক্তব্যও আলোচনার পরিবেশকে জটিল করে তুলেছে।

 

এতে আরও বলা হয়, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের চলমান নৌ উপস্থিতি ও অবরোধ পরিস্থিতি উত্তেজনা বাড়িয়েছে, যা সম্ভাব্য যুদ্ধবিরতি সমঝোতার পরিপন্থী হিসেবে দেখা হচ্ছে। এ ধরনের পদক্ষেপ এবং হুমকি-ধমকি কূটনৈতিক প্রক্রিয়াকে আরও বাধাগ্রস্ত করেছে।

 

এই প্রেক্ষাপটে বর্তমান পরিস্থিতিতে আলোচনার মাধ্যমে ফলপ্রসূ অগ্রগতির কোনো সম্ভাবনা নেই বলে মনে করছে তেহরান।

সূত্র : আলজাজিরা


   আরও সংবাদ