ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে জেডি ভ্যান্সের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৬ ১৭:৪০ অপরাহ্ন | দেখা হয়েছে ২৪ বার


পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে জেডি ভ্যান্সের সাক্ষাৎ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, এ আলোচনায় ভ্যান্সকে সহায়তা করেছেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার।

 

শেহবাজ শরীফ আশা প্রকাশ করেছেন, এই আলোচনাগুলো ওই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে কাজ করবে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে আলোচনা করছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

 

banglanews24

এর আগে শনিবার ইরানি প্রতিনিধি দল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করে।

তাসনিম নিউজ জানিয়েছে, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে প্রতিনিধি দলটি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রতিনিধি দলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও ছিলেন।

 

সূত্র: বিবিসি ও আল জাজিরা


   আরও সংবাদ