ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইরান কখনোই যুদ্ধবিরতি বা আলোচনার অনুরোধ করেনি

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১৬ মার্চ, ২০২৬ ০৯:৫৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৪ বার


ইরান কখনোই যুদ্ধবিরতি বা আলোচনার অনুরোধ করেনি

তেহরান ‘কখনোই যুদ্ধবিরতি বা আলোচনার জন্য অনুরোধ করেনি’ বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান একটি চুক্তি চায় কিন্তু আমি এখনই তা করতে চাই না। কারণ ইরানের শর্তগুলো এখনো যথেষ্ট ভালো নয়।

সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে আব্বাস আরাঘচি বলেন, আমেরিকানদের সঙ্গে কথা বলার কোনো কারণ আমরা দেখছি না।

কারণ যখন তারা আমাদের ওপর হামলা করার সিদ্ধান্ত নিয়েছিল, তখনো আমরা তাদের সঙ্গে আলোচনায় ছিলাম।

 

তিনি বলেন, এটা প্রেসিডেন্ট ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের পছন্দের একটি যুদ্ধ এবং আমরা আমাদের আত্মরক্ষা চালিয়ে যাব।

গত ৬ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরমাণু প্রকল্প নিয়ে চলা সংলাপ কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এর পরপরই ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে।

 

যুদ্ধের প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতাসহ শীর্ষ স্থানীয় কর্মকর্তাদের নিহতের ঘটনায় প্রতিশোধ হিসেবে পাল্টা হামলা শুরু করে ইরান। সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো এখন ইরানের প্রধান লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে।


   আরও সংবাদ