ঢাকা, রবিবার, ০১ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

জিয়া রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:২৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৩২ বার


জিয়া রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছেন সংগঠনের নেতাকর্মীরা।

শ্রদ্ধা নিবেদন ঘিরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে নেতাকর্মীদের ব্যাপক ভিড় দেখা গেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালিত হয়।

সকালে মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদও উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

 

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ব্যানার, ফেস্টুন হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মৎস্যজীবী দলের নেতাকর্মীরা জিয়া উদ্যান এলাকায় জড়ো হতে থাকেন। সংগঠনের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এসময় স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে সমাধি প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকা।

শ্রদ্ধা নিবেদন শেষে দুই নেতার আত্মার মাগফেরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

এসময় মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদকসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ