অর্থনীতি সংবাদ
সংকট ও ঘাটতির ভয়াবহ চাপে অর্থনীতি
উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আদায়ে বড় ঘাটতি, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধীরগতি এবং বিনিয়োগে অনিশ্চয়তাসহ নানা কারণে ভয়াবহ চাপে রয়েছে দেশের অর্থনীতি। এসব বাস্তবতার মধ্যেই দায়িত্ব নিয়েছে নতুন সরকার। অর্থনীতিবিদদের মতে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানো এখন সরকারের সামনে সবচেয়ে
ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
ব্যাংক একীভূত করার উদ্যোগ চলমান থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। এসব ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে বিকল্প যত পদক্ষেপ আছে, সেসব পদক্ষেপ কাজে লাগানোর পরামর্শও দিয়েছেন তিনি। একীভূতকরণের উদ্যোগে থাকা পাঁচ ব্যাংকের প্রশাসকদের নিয়ে অনুষ্ঠত সভায় গভর্নর মোস্তাকুর রহমান এমন বার্তা দেন। মঙ্গলবার (৩ মার্চ) বাংলাদেশ ব্যাংকে
আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে
আসন্ন ঈদকে সামনে রেখে শিল্প-কারখানার শ্রমিকদের বেতন আগামী ৭ কর্মদিবসের মধ্যে দেওয়ার অনুরোধ জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একইসঙ্গে ঈদের বোনাস যেন আগামী ১২ মার্চের মধ্যে পরিশোধ করা হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট মালিকপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেছেন তিনি। মঙ্গলবার (৩ মার্চ) ঢাকায়
ফের বাড়লো সোনার দাম
স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে একদিনের ব্যবধানে সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৩ হাজার ৩২৪ টাকা বাড়ানো হয়েছে। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে দুই লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে
রপ্তানি আয় কমেছে ১২ শতাংশ
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আট মাসে দেশের পণ্য রপ্তানি আয় কমেছে ৩ দশমিক ১৫ শতাংশ। একক মাস হিসেবে ফেব্রুয়ারিতে রপ্তানি আয় কমেছে ১২ দশমিক ০৩ শতাংশ। বৈশ্বিক শুল্ক অস্থিরতা, প্রধান বাজারে চাহিদা কমে যাওয়া এবং ভূরাজনৈতিক উত্তেজনাকে এ পতনের কারণ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সোমবার (২ মার্চ) প্রকাশিত তথ্যে দেখা যায়,
ন্যাশনাল ব্যাংকের পর্ষদ থেকে সরে দাঁড়ালেন দুই মন্ত্রী
নবগঠিত সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের কারণে ন্যাশনাল ব্যাংকের পর্ষদ ছাড়লেন পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু ও গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ব্যাংকটির চেয়ারম্যানের পদে ছিলেন বিএনপি নেতা ও পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। তিনি চেয়ারম্যানের পদ ছাড়লেও বিদ্যমান পরিচালকদের মধ্যে থেকে কাউকে ব্যাংকটির চেয়ারম্যান
ফের বাড়লো সোনা-রুপার দাম
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে একদিনের ব্যবধানে সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৫ হাজার ৪২৪ টাকা বাড়ানো হয়েছে। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে দুই লাখ ৭৪ হাজার ১০৪ টাকা। সোনার দাম বাড়ানোর পাশাপাশি রুপার দামও ১৭৬ টাকা বাড়িয়ে নির্ধারণ
৪৯ খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহার
রমজান উপলক্ষে ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে বিএসটিআই। নিম্নমান পাওয়ায় ইফতার ও সেহরিতে ব্যবহৃত ৪৯টি খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে পণ্যগুলোর প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে শোকজ করা হয়েছে। রোববার (১ মার্চ) সকালে শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিল্প সচিব মো. ওবাইদুর রহমান। শিল্প সচিব
দাম বেড়েছে সোনা ও রুপার
ঢাকা: স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ৪ হাজার ৩৭৪ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬৫ হাজার ৪১৪ টাকা। একই সঙ্গে রুপার দামও ১৭৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৮৮২ টাকা। শনিবার (২৮
শুরু হলো ‘তারা উদ্যোক্তা মেলা’
নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্য প্রসার এবং এসব পণ্যের বাজার সৃষ্টি করতে ব্র্যাক ব্যাংকের আয়োজনে তিন দিনব্যাপী ‘তারা উদ্যোক্তা মেলা ২০২৬’ শুরু হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) গুলশানের আলোকিত কনভেনশন সেন্টারে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মেহেরিয়ার এম হাসান। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ইনডিপেনডেন্ট
উচ্চ সুদহার পুনর্বিবেচনার ঘোষণা
বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে যোগদান করেছেন গার্মেন্ট ব্যবসায়ী মো. মোস্তাকুর রহমান। গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে তিনি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় ডেপুটি গভর্নরসহ ব্যাংকের উচ্চপর্যায়ের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে গভর্নর বলেন, ‘আগে কাজ, পরে কথা
অর্থমন্ত্রীর সঙ্গে গভর্নরের বৈঠক
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর মো. মোস্তাকুর রহমানের ঘণ্টাব্যাপী বৈঠক হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থমন্ত্রীর কার্যালয়ে বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়। গভর্নর হিসেবে নিয়োগ পাওয়ার পর অর্থমন্ত্রীর সঙ্গে মোস্তাকুর রহমানের এটাই প্রথম সাক্ষাৎ।
