অর্থনীতি সংবাদ
নাজুক ও দুর্বল ঋণ পরিস্থিতি পাবে বর্তমান সরকার
বিগত সময়ের চেয়ে আরও নাজুক ও দুর্বল ঋণ পরিস্থিতি বর্তমান সরকার পেতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে ‘নতুন সরকারের সূচনাবিন্দু: অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার
এলডিসি তিন বছর পেছানোর জন্য কাজ করবো
ঢাকা: স্বল্পোন্নত দেশ থেকে (এলডিসি) বাংলাদেশের উত্তরণ তিন বছর পিছিয়ে দিতে আজ থেকে কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম ও
ইউরোপের বাজার দখলের চেষ্টা চীনের, বিপাকে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের বাজারে বাধার মুখে পড়ে ইউরোপের বাজার দখলে নিতে মূল্য ছাড় দিচ্ছে চীন। এর ফলে প্রধান বাজারে প্রতিযোগিতার মুখে পড়েছে বাংলাদেশ। তাতে কমছে প্রবৃদ্ধি, বাড়ছে ঝুঁকি। উদ্যোক্তা নেতারা বলছেন, এ অবস্থা তৈরি পোশাক শিল্পের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করছে। প্রস্তুতির অভাব হলে সংকট ঘনীভূত হবে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, সর্বশেষ
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৩৫ কোটি ডলার
ফেব্রুয়ারির ১৪ দিনে প্রবাসী আয় এসেছে ১৩৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৬ হাজার ৫৫৯ কোটি টাকা (প্রতি ডলার ১২২.৩০ পয়সা হিসাবে)। এ প্রবাসী আয় আগের বছরের একই সময়ের চেয়ে ৩ দশমিক ৮ শতাংশ বেশি। রোববার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর এ তথ্য জানিয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারির সাত মাস ১৪ দিনে প্রবাসী
ঋণ বেড়েছে ২ লাখ ৫৪ হাজার ৯২ কোটি টাকা
এক বছরের ব্যবধানে সরকারের মোট ঋণ বেড়েছে ২ লাখ ৫৪ হাজার ৯২ কোটি টাকা। ফলে ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে দেশি-বিদেশি মিলিয়ে সরকারের মোট ঋণ দাঁড়িয়েছে ২১ লাখ ৪৯ হাজার ৪৪ কোটি টাকা। এক বছর আগে, অর্থাৎ ২০২৪ সালের সেপ্টেম্বর শেষে এ ঋণের পরিমাণ ছিল ১৮ লাখ ৯৪ হাজার ৮৫২ কোটি টাকা। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ তথ্য প্রকাশ করেছে। অর্থ বিভাগের হিসাব
কে হচ্ছেন নতুন অর্থমন্ত্রী
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় লাভ করেছে। দলটির চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হলে কে কে তার মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন তা নিয়ে এখন চলছে নানা গুঞ্জন। কে হচ্ছেন অর্থমন্ত্রী- তা নিয়েও নানা সমীকরণ চলছে সাধারণ মানুষের মধ্যে। কারণ কয়েকটি গুরুত্ব পূর্ণ পদের মধ্যে
রিজার্ভ ৩৪ বিলিয়ন অতিক্রম করল
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। একই সময়ে নিট রিজার্ভ বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবায়ন পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে দুই হাজার ৯৪৭ কোটি বা ২৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলার (বিপিএম-৬)। সোমবার (৯ ফেব্রুয়ারি) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। বর্তমান রিজার্ভ দিয়ে প্রায় সাড়ে ছয় মাসের আমদানি
বন্দর ইজারার চুক্তি হচ্ছে না
বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার চুক্তি সই হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। রোববার (০৮ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত
সচল হলো চট্টগ্রাম বন্দর
চট্টগ্রাম: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও রমজানের পণ্য খালাস করার স্বার্থে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ধর্মঘট স্থগিত করা হয়েছে। পরিষদের সমন্বয়ক মোহাম্মদ হুমায়ুন কবীর ও মোহাম্মদ ইব্রাহিম খোকনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে স্থগিতের বিষয়টি জানানো হয়। এরপর সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকে সচল হয় বন্দরের জেটি, ইয়ার্ড, শেড, টার্মিনাল
১০০০ টাকার বেশি মোবাইল ব্যাংকিং বন্ধ
নির্বাচনের আগে-পরে মিলিয়ে ৯৬ ঘণ্টা মোবাইল ব্যাংকিংয়ের ব্যক্তি অ্যাকাউন্টে লেনদেনের সর্বোচ্চ সীমা এক হাজার টাকা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক থেকে এ সম্পর্কিত একটি নির্দেশনা জারি
আবার বাড়লো সোনার দাম
স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ৭ হাজার ৬৪০ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ
৪.৫ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক
চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ৪৫১ কোটি ৯৫ লাখ ডলার (৪.৫ বিলিয়ন ডলার) কিনেছে বাংলাদেশ ব্যাংক। ডলারের দর পতন রোধ ও বাজার স্থিতিশীল রাখতে ব্যাংকগুলো থেকে বিভিন্ন সময় এসব ডলার কেনা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সর্বশেষ গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ১৬টি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে প্রতি ডলার ১২২.৩০ টাকায় কেনা হয়েছে।
