অর্থনীতি সংবাদ
৮ বিলিয়ন ডলারের সুযোগ হারানোর ঝুঁকিতে বাংলাদেশ
দুর্বল নীতিসহায়তা এবং সীমিত প্রযুক্তিগত সক্ষমতার কারণে সার্কুলার ইকোনমি বা বৃত্তাকার অর্থনীতিতে রূপান্তর বাধাগ্রস্ত হচ্ছে। ফলে বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাক খাত প্রতি বছর কয়েক বিলিয়ন ডলারের সুযোগ হারানোর ঝুঁকিতে রয়েছে। শিল্প সংশ্লিষ্টদের মতে, পোশাক খাতের বর্জ্য রিসাইক্লিং বা পুনর্প্রক্রিয়াকরণের মাধ্যমে বছরে প্রায় ৮ বিলিয়ন
শ্রমিকের প্রাপ্য কমিয়ে পিএসসির খসড়া অনুমোদন
জ্বালানি ঘাটতি কমাতে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও আবিষ্কারের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘বাংলাদেশ অফশোর মডেল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (পিএসসি) ২০২৬’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। বিদেশি দরদাতা বা বিডারদের অংশগ্রহণ বাড়াতে এ খাতে নিয়োজিত শ্রমিকদের জন্য নির্ধারিত ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডের (ডব্লিউপিপিএফ) হার
বাংলাদেশের পোশাক খাতে নতুন শঙ্কা
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের তৈরি পোশাক খাতের সবচেয়ে বড় এবং প্রধান বাজার। মূলত জিএসপি (জেনারেল সিস্টেম অব প্রেফারেন্স) সুবিধার আওতায় শুল্কমুক্ত প্রবেশাধিকারের কারণেই ইউরোপের এই বিশাল বাজারে একচেটিয়া আধিপত্য ধরে রাখতে পেরেছে বাংলাদেশ। কিন্তু ২০২৯ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পর এই শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা আর থাকবে না। এমন এক ক্রান্তিলগ্নে ইউরোপীয় ইউনিয়নের সাথে প্রতিবেশী দেশ ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের ঘটনা বাংলাদেশের পোশাক খাতের উদ্যোক্তাদের কপালে গভীর চিন্তার ভাঁজ ফেলেছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, ভারতের এই এফটিএ’র
রিজার্ভ বেড়ে দাঁড়ালো ৩৫.৬১ বিলিয়ন ডলার
দেশে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে এখন ৩৫ দশমিক ৬১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এই রিজার্ভের মধ্যে বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলও অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী প্রকৃত ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। শুক্রবার (৮ মে) বাংলাদেশ ব্যাংকের
খরচের চাপে চ্যাপ্টা ভোক্তা
নিত্যপণ্যের দাম লাগামহীন। পাইকারি বা খুচরা কোথাও স্বস্তি নেই। বিভিন্ন পণ্যের দাম বাড়ছে তো বাড়ছেই। বাজারে গিয়ে এই মূল্যস্ফীতির সঙ্গে টক্কর দিতে গিয়ে স্বল্প আয়ের মানুষ শুধু হিমশিমই খাচ্ছে না, যেন অথৈ জলে অবিরত খাবি খাচ্ছে। সীমিত আয়ের বিপরীতে বিপুল ব্যয়ের ভারে অনেকের সংসারের চাকা অচল হতে বসেছে। এর মধ্যে নতুন করে বেড়েছে চাল, ডিম, ভোজ্যতেল, সবজি,
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা
ঢাকা: শিশু ও কিশোরদের ১৬ বছর বয়স পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে) লিগ্যাল ভয়েস ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার সানাউল্লাহ নূরী এ নোটিশ পাঠান। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অনুরোধ করা হয়েছে নোটিশে। ডাক
মূল্যস্ফীতি বেড়ে ৯.০৪ শতাংশ
এপ্রিল মাসে দেশে মূল্যস্ফীতির চাপ বেড়েছিল। পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক শূন্য ৪ শতাংশে দাঁড়ায়, যা এর আগের মাসে (মার্চ) ছিল ৮ দশমিক ৭১ শতাংশ। বুধবার (৬ মে) প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এপ্রিল মাসের মূল্যস্ফীতির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বিবিএস সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিলে
সূচকের সঙ্গে ডিএসইর লেনদেন কমেছে
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৬ মে) পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট কমে
স্বার্থ রক্ষা করেই যুক্তরাষ্ট্রে বাজার বাড়ানো হবে
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্যই বাণিজ্য চুক্তি করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। বাণিজ্য চুক্তি বাস্তবায়নেই তড়িঘড়ি করে মার্কিন বোয়িংয়ের সঙ্গে চুক্তি করা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ চুক্তি সম্পর্ক উন্নয়নের চুক্তি। বুধবার (৬ মে) অর্থমন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে
ব্যাংকগুলোর ঋণের লক্ষ্যমাত্রা অন্তত ২৩২ কোটি টাকা
গত বছরের কোরবানির ঈদে কাঁচা চামড়া কিনতে ট্যানারি মালিকদের জন্য মোট ২৩২ কোটি টাকা ঋণের বরাদ্দ রেখেছিল ব্যাংকগুলো। সরকারি ও বেসরকারি খাতের ৬১টি ব্যাংকের মধ্যে মাত্র ৯টি ব্যাংক এই ঋণ বিতরণে অংশ নিয়েছিল। এবারও কোরবানি ঈদে পশুর চামড়া কেনার সুবিধার্থে ট্যানারি মালিকদের ঋণ দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকগুলোকে
সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার আর নেই
সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (৪ মে) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।
পরিবারের ঘনিষ্ঠজনরা জানান, গত সপ্তাহে তিনি শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
তৈরি পোশাক রপ্তানি ৩১ শতাংশ বাড়ল
টানা আট মাস তৈরি পোশাক রপ্তানি কমার পর বেড়েছে দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক। সদ্যবিদায়ী এপ্রিল মাসে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় এসেছে ৩১৪ কোটি ৯ লাখ ডলার, যা আগের বছরের চেয়ে ৩১ দশমিক ২১ শতাংশ বেশি। আগের বছরের একই সময়ে এসেছিল ২৩৯ কোটি ৩৭ লাখ ৯০ হাজার ডলার। রোববার (৩ মে) এ তথ্য জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক
