নির্বাচন ও ইসি সংবাদ
নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ উড়িয়ে দিলেন
ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুললেও তা উড়িয়ে দিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। সোমবার (১৮ মে) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি)
নুসরাতকে এমপি নির্বাচিত ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমকে এমপি নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৪ মে) রাতে গেজেট প্রকাশ করে সংস্থাটি। বিষয়টি জানান ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক। মনোনয়নপত্র বাতিল করে ইসির দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে
নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করছে রিটার্নিং কর্মকর্তা। শনিবার (২ মে) নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এমন তথ্য সাংবাদিকদের জানান রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান। তিনি জানান, নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ। দাপ্তরিক কার্যক্রম
প্রার্থিতা প্রত্যাহারে শেষদিন আজ
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের বৈধ ৪৯ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (২৯ এপ্রিল) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান এমন তথ্য জানান। তিনি বলেন, তফসিল অনুযায়ী, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল। আর নির্বাচন হবে ১২ মে। তবে জোটগুলোর একাধিক প্রার্থী না থাকায় সবাই বিনা
আপিলেও টিকল না মনিরা শারমিনের প্রার্থিতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী মনিরা শারমিনের প্রার্থিতা আপিলেও টিকল না। সোমবার (২৭ এপ্রিল) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানি শেষে এমন তথ্য সাংবাদিকদের জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, মনিরা শারমিনের আপিল নামঞ্জুর
মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপির নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাই শেষে তা অবৈধ (বাতিল) ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান। মনিরা শারমিন ২০২৩ সালের ১১ নভেম্বর কৃষি ব্যাংকে যোগদান করে রাজনীতিতে নাম লেখান এবং ২০২৫
প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতা
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক সম্ভাব্য প্রার্থীদের সংসদের সাধারণ নির্বাচনের মতোই কিছু যোগ্যতা-অযোগ্যতার শর্ত পূরণ করতে হবে। এক্ষেত্রে সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসরণ করবে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২০ এপ্রিল) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। সংবিধানের ৬৬ অনুচ্ছেদের
মনোনয়ন নিলেন মেঘনা আলমসহ বিএনপির ১৯৯ প্রার্থী
ঢাকা: গণ অধিকার পরিষদ থেকে সংসদের সাধারণ নির্বাচনে অংশ নিলেও বিএনপির হয়ে সংরক্ষিত আসনের মনোনয়নপত্র নিলেন মেঘনা আলম। চারদিনে মোট ১৯৯ জন বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র নিয়েছেন। রোববার (১২ এপ্রিল) নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্ট শাখা থেকে বিষয়টি জানা গেছে। চারদিনে ১৯৯ জনের মধ্যে রোববার যে ৭৪ জন মনোনয়ন নিয়েছেন, তারা হলেন-তাহমিনা
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নির্বাচন দেখাতে চাই
ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ইলেকশন বলতে সারা বিশ্বব্যাপী যা বোঝায়, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যা বোঝায়, সেটাই আমরা দেখাতে চাই। বৃহস্পতিবার (৯ এপ্রিল) নির্বাচন ভবনে আইন-শৃঙ্খলা সমন্বয় সেলে শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন পর্যবেক্ষণ শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা কন্ট্রোল রুমটা ভিজিট
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট চলছে
ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এর আগে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের সময় শেরপুর-৩ আসনের এক বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনের ভোট স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। পরে নতুন
সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে। সোমবার (৬ এপ্রিল) নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ ১১তম কমিশন সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান। এর আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন ভবনে পৌনে তিন ঘণ্টা ধরে এ নিয়ে সভা অনুষ্ঠিত হয়। ইসি সচিব বলেন, আগামী ৮ এপ্রিল তফসিল ঘোষণা হবে। আর নারী আসনে ভোট হবে
নারী আসনের নির্বাচনী তফসিল চূড়ান্ত
ত্রয়োদশ জাতীয় সংসদে ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে সোমবার (৬ এপ্রিল)। এ লক্ষ্যে আজ নির্বাচন কমিশনের ১১তম কমিশন সভা অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো তাদের প্রাপ্ত আসনসংখ্যা অনুসারে যাদের মনোনয়ন দেবে, মূলত তারাই নির্বাচিত
