নির্বাচন ও ইসি সংবাদ
প্রার্থিতা প্রত্যাহারে শেষদিন আজ
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের বৈধ ৪৯ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (২৯ এপ্রিল) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান এমন তথ্য জানান। তিনি বলেন, তফসিল অনুযায়ী, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল। আর নির্বাচন হবে ১২ মে। তবে জোটগুলোর একাধিক প্রার্থী না থাকায় সবাই বিনা
আপিলেও টিকল না মনিরা শারমিনের প্রার্থিতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী মনিরা শারমিনের প্রার্থিতা আপিলেও টিকল না। সোমবার (২৭ এপ্রিল) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানি শেষে এমন তথ্য সাংবাদিকদের জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, মনিরা শারমিনের আপিল নামঞ্জুর
মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপির নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাই শেষে তা অবৈধ (বাতিল) ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান। মনিরা শারমিন ২০২৩ সালের ১১ নভেম্বর কৃষি ব্যাংকে যোগদান করে রাজনীতিতে নাম লেখান এবং ২০২৫
প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতা
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক সম্ভাব্য প্রার্থীদের সংসদের সাধারণ নির্বাচনের মতোই কিছু যোগ্যতা-অযোগ্যতার শর্ত পূরণ করতে হবে। এক্ষেত্রে সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসরণ করবে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২০ এপ্রিল) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। সংবিধানের ৬৬ অনুচ্ছেদের
মনোনয়ন নিলেন মেঘনা আলমসহ বিএনপির ১৯৯ প্রার্থী
ঢাকা: গণ অধিকার পরিষদ থেকে সংসদের সাধারণ নির্বাচনে অংশ নিলেও বিএনপির হয়ে সংরক্ষিত আসনের মনোনয়নপত্র নিলেন মেঘনা আলম। চারদিনে মোট ১৯৯ জন বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র নিয়েছেন। রোববার (১২ এপ্রিল) নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্ট শাখা থেকে বিষয়টি জানা গেছে। চারদিনে ১৯৯ জনের মধ্যে রোববার যে ৭৪ জন মনোনয়ন নিয়েছেন, তারা হলেন-তাহমিনা
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নির্বাচন দেখাতে চাই
ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ইলেকশন বলতে সারা বিশ্বব্যাপী যা বোঝায়, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যা বোঝায়, সেটাই আমরা দেখাতে চাই। বৃহস্পতিবার (৯ এপ্রিল) নির্বাচন ভবনে আইন-শৃঙ্খলা সমন্বয় সেলে শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন পর্যবেক্ষণ শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা কন্ট্রোল রুমটা ভিজিট
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট চলছে
ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এর আগে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের সময় শেরপুর-৩ আসনের এক বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনের ভোট স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। পরে নতুন
সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে। সোমবার (৬ এপ্রিল) নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ ১১তম কমিশন সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান। এর আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন ভবনে পৌনে তিন ঘণ্টা ধরে এ নিয়ে সভা অনুষ্ঠিত হয়। ইসি সচিব বলেন, আগামী ৮ এপ্রিল তফসিল ঘোষণা হবে। আর নারী আসনে ভোট হবে
নারী আসনের নির্বাচনী তফসিল চূড়ান্ত
ত্রয়োদশ জাতীয় সংসদে ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে সোমবার (৬ এপ্রিল)। এ লক্ষ্যে আজ নির্বাচন কমিশনের ১১তম কমিশন সভা অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো তাদের প্রাপ্ত আসনসংখ্যা অনুসারে যাদের মনোনয়ন দেবে, মূলত তারাই নির্বাচিত
জামায়াত-এনসিপি এক জোটে, স্বতন্ত্র এমপিরা বিএনপির সঙ্গে
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী পৃথক জোটগত নির্বাচন করবে। এতে স্বতন্ত্র থেকে নির্বাচিতরা বিএনপির সঙ্গে জোটে থাকবেন। আর জামায়াতের সঙ্গে থাকবে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি)। বুধবার (১ এপ্রিল) নির্বাচন ভবনের নিজ দপ্তরে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন,
পোস্টাল ভোটে দাঁড়িপাল্লা এগিয়ে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটে বাংলাদেশ জামায়াতে ইসলামী এগিয়ে রয়েছে। দলটি ৪৫ দশমিক ৮৮ শতাংশ ভোট পেয়েছে। আর বিএনপি পেয়েছে ৩০ দশমিক ২৮ শতাংশ ভোট। এছাড়া দুটি আসনে জয়-পরাজয়ে ভূমিকা রেখেছে ডাকযোগে দেওয়া এই ভোট। শনিবার (০৭ মার্চ) নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত ফলাফল বিশ্লেষণে এমন তথ্য পাওয়া গেছে। প্রবাসীদের দীর্ঘদিনের চাহিদার
ধানের শীষ পেয়েছে ৩ কোটি ৭৪ লাখ ভোট, দাঁড়িপাল্লা ২ কোটি ৩৮ লাখ
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির (অন্য দল থেকে যোগ দেওয়া প্রার্থীসহ) ধানের শীষ প্রতীক পেয়েছে ৩ কোটি ৭৪ লাখ ৬৮ হাজার ৯৯৪টি। আর বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ২ কোটি ৩৮ লাখ ২৫ হাজার ২৫৯টি। প্রধান প্রতিদ্বন্দ্বী দুই দলের ভোটের ব্যবধান ১ কোটি ৩৬ লাখ ৪৩ হাজার ৭৩৫টি। বিএনপি এই ভোট জামায়াতের চেয়ে বেশি পেয়েছে। নির্বাচন
