ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

স্বাস্থ্য সংবাদ

Thumbnail [100%x225]
বিগত দুই সরকারের ব্যর্থতায় দেশে হামের প্রাদুর্ভাব হয়েছে

বিগত দুই সরকারের ব্যর্থতায় শিশুদের টিকা না দেওয়ার কারণে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যার দিকে মুন্সিগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ঝটিকা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।   সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন,

Thumbnail [100%x225]
হামের উপসর্গে তিনজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের ও হাম সন্দেহে আরও দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।   এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১৫৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২৫ হাজার ৯৩৫ জন। গত

Thumbnail [100%x225]
সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

সারা দেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় হাম-রুবেলার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) থেকে এক কার্যক্রম শুরু হয়।   এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে

Thumbnail [100%x225]
দুর্নীতির কারণে স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে

বিগত সরকার ভুল পরিকল্পনা ও দুর্নীতির কারণে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর উল্লেখ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বর্তমান পরিস্থিতিকে মেরামতের অযোগ্য হিসেবে বর্ণনা করেছেন।   তিনি আরও বলেন, বিচ্ছিন্নভাবে ছোটখাটো সংস্কার বা ‘হাতুড়ির টোকা’ দিয়ে এই ব্যবস্থাকে পুনর্গঠন করা সম্ভব নয়। বর্তমান ব্যবস্থাটি এমন পর্যায়ে পৌঁছেছে

Thumbnail [100%x225]
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

রাজধানীর বনানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস।   রোববার (১২ এপ্রিল) সকালে বনানীর এরশাদ মাঠে হাম প্রকোপ প্রতিরোধে এ বিশেষ টিকাদান কর্মসূচির

Thumbnail [100%x225]
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭, নতুন রোগী আঠার শতাধিক

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৮৭ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৬৪২ জন। একই সময়ে হাম সন্দেহে ছয় জনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে এক জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা

Thumbnail [100%x225]
স্বাস্থ্যখাতে সুফল পেতে প্রযুক্তির সাথে নৈতিকতা দরকার

স্বাস্থ্যখাতে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির অগ্রগতি হলেও নৈতিকতা ও সমন্বিত উদ্যোগ ছাড়া এর সুফল টেকসই হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   সরদার

Thumbnail [100%x225]
টিকাদান কর্মসূচি এগিয়ে আনতে সক্ষম হয়েছি

প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্ব ও বিচক্ষণতায় আমরা হামের টিকাদান কর্মসূচি অনেকটা এগিয়ে আনতে সক্ষম হয়েছি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। রোববার (৫ এপ্রিল) ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান

Thumbnail [100%x225]
১৮ জেলার ৩০ উপজেলায় জরুরি টিকাদান শুরু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় রোববার (৫ এপ্রিল) থেকে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।  প্রাথমিকভাবে ১৮ জেলার ৩০টি উপজেলায় ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হচ্ছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রগুলোতে এ টিকাদান কার্যক্রম চলবে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,

Thumbnail [100%x225]
প্লাস্টিকের পট কেটে ‘হেডমাস্ক’ বানিয়ে শিশুদের অক্সিজেন সরবরাহ

বরিশালসহ দক্ষিণাঞ্চলের মানুষের চিকিৎসার প্রধান ভরসাস্থল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল। যেখানে কোটি কোটি টাকার যন্ত্রপাতি কেনা হচ্ছে এবং নতুন ভবন নির্মাণ করা হচ্ছে, সেখানে শিশুদের জন্য সামান্য মূল্যের অক্সিজেন মাস্কের সংকট দেখা দিয়েছে। মাস্ক না থাকায় প্লাস্টিকের পট কেটে তৈরি করা ‘হেডমাস্ক’ দিয়ে হামে আক্রান্ত মুমূর্ষু শিশুদের

Thumbnail [100%x225]
উদ্বেগজনকভাবে বাড়ছে হামের রোগী

দেশে হাম পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় দেশে ৭৮৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগে নতুন করে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে ৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে।   স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল

Thumbnail [100%x225]
হাম-রুবেলায় আক্রান্তদের ৮২% শিশু

দেশে হাম-রুবেলা আক্রান্তদের মধ্যে প্রায় ৮২ শতাংশই ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী শিশু বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ পরিস্থিতি মোকাবিলায় রোববার থেকে জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। শনিবার (৪ এপ্রিল) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী