রাজনীতি সংবাদ
বিভাজন সৃষ্টির পরিকল্পিত চেষ্টা হচ্ছে
বাংলাদেশে পরিকল্পিতভাবে বড় ধরনের বিভাজন সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে দেশে বিভাজন তৈরির চেষ্টা চালাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। রোববার (৭ নভেম্বর) রাজধানীর খামারবাড়িতে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা
ফ্যাসিজমের কালো ছায়া এখনও কাটেনি
ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালালেও ফ্যাসিজমের কালো ছায়া এখনো কাটেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, একদল অপকর্ম করে পালিয়েছে, আরেকদল সেই অপকর্মের দায় কাঁধে তুলে নিয়েছে। কেউ চাঁদাবাজি করে জনগণের ক্ষোভের কারণ হয়েছে, আবার কেউ আরও বেশি শক্তি নিয়ে একই কাজ করছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে সিলেটের
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। রিজভী বলেন, অসংখ্য নির্যাতনের মধ্যেও যার অটল মনোভাবকে দমানো যায়নি, তার নাম খালেদা জিয়া। তাকে
তারেক রহমান কি নিরাপত্তা পাবেন?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর ‘শারীরিকভাবে সংকটাপন্ন’ অবস্থায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ বা ভিভিআইপি হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এ ঘোষণার পরপরই সরকার তার সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশও দিয়েছে। মঙ্গলবার
দেশবাসীর সমর্থনই আমাদের প্রেরণার উৎস
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের তার ভেরিফায়েড পেজ থেকে দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি বৈশ্বিক সহমর্মিতা ও শুভকামনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে,
চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সিসিইউতে চিকিৎসাধীন। তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। তার চিকিৎসা সংক্রান্ত কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, ডাক্তারদের
সাদিক কায়েমের মামলা আইনি প্রক্রিয়ার অপব্যবহার
অন্তর্বর্তী সরকার সাইবার আইন বিলুপ্ত করায় এই আইনের অধীনে মানহানির মামলার সুযোগ নেই। কিন্তু আইনের অপব্যবহার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদের ভিপি ও ছাত্রশিবির নেতা সাদিক কায়েম শিক্ষার্থীদের বাকস্বাধীনতা হরণ করেছেন বলে মন্তব্য করেছে ছাত্রদল। মঙ্গলবার (২ ডিসেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে
সতর্ক থাকার আহ্বান বিএনপির
বিএনপির মিডিয়া সেল অভিযোগ করেছে, কিছু অসাধু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এআই প্রযুক্তি ব্যবহার করে বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিকৃত ছবি ও ভিডিও প্রচার করছে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, এসব ভুয়া কনটেন্ট ছড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। সোমবার (১ ডিসেম্বর) রাতে দেওয়া এ বিবৃতিতে আরও জানানো হয়, এমন ভিত্তিহীন
দেশে ফিরবেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (১ ডিসেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। সালাহউদ্দিন আহমদ বলেন, অন্যান্য সময়ের মতোই স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে আজকের বৈঠকে নতুন করে বেগম খালেদা
কোটি মানুষের দোয়ায় খালেদা জিয়া
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের হৃদযন্ত্রের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (সিসিইউ) বর্তমানে দেশের কোটি মানুষের আবেগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গত ২৩ নভেম্বর থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখানে চিকিৎসাধীন। চিকিৎসকদের মতে, ৮০ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদের শারীরিক অবস্থা অত্যন্ত জটিল। গত কয়েকদিন ধরে তা
ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন
খুলনা: কোনো দেশপ্রেমিক দল চাঁদাবাজ হয়ে ৫ তারিখের পর আবির্ভূত হয়নি। যারা আবির্ভূত হয়েছিলেন, দায় এবং দরদ নিয়ে তাদের সঙ্গে বসেছিলাম। এটি শহীদদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা, এটা বন্ধ করতে হবে। যদি বন্ধ করা না হয়; বিপ্লবী জনগণ, তরুণ জনতা, কোলে বাচ্চা নিয়ে রাস্তায় নেমে আসা ওই মায়েরা আমাদের ক্ষমা করবেন না। বন্ধ করা হয়নি, চাঁদাবাজি অব্যাহত রয়েছে। দুর্নীতি
বেগম জিয়া সারা জাতির অভিভাবক
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সারা জাতির অভিভাবক বলে আখ্যা দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে তিনি এ আখ্যা দেন। রিজভী বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন,
