জাতীয় সংবাদ
আ. লীগের ফেরা নির্ভর করছে তারেক রহমানের ওপর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী ২৯৭টি আসনের মধ্যে দলটি ২০৯টি আসন পেয়েছে, যেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরাও সীমিত উপস্থিতি নিশ্চিত করেছে। এই নির্বাচন ও ফলাফলের ওপর
ইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের নেতারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছেন ১১ দলীয় ঐক্যের নেতারা। রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৫০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদসহ কমিশনের অন্যান্য কর্মকর্তারা বৈঠকে উপস্থিত রয়েছেন। এতে
অনুমাননির্ভর তথ্য প্রচার না করার আহ্বান
মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল নিয়ে অপতথ্য ও অনুমাননির্ভর বক্তব্য প্রচার না করার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের পরিপ্রেক্ষিতে
এক টাকাও দুর্নীতি করেননি’ দাবি ফয়েজ তৈয়্যবের
নেদারল্যান্ডসের পাসপোর্টে দেশ ত্যাগ করা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব দাবি করেছেন, তিনি সৎ ব্যক্তি এবং এক টাকাও দুর্নীতি করেননি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে দেশত্যাগের পর দিবাগত রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। তিনি লেখেন, ফেব্রুয়ারি ৮, ৯ ও ১০ তারিখে আইসিটি, পিটিডি ও বিটিআরসি থেকে আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন।
মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্বে সিরাজ উদ্দিন মিয়া,
প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। চুক্তিতে নিয়োগপ্রাপ্ত এই কর্মকর্তাকে শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ অতিরিক্ত দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই দিন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তির অবশিষ্ট অংশ বাতিল করেছে সরকার। ড. শেখ আব্দুর
সার্কভুক্ত দেশ ও মধ্যপ্রাচ্যের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানাবে বিএনপি
ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের আসন্ন শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্কভুক্ত সব রাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা—South Asian Association for Regional Cooperation (সার্ক)–এর সদস্য
তৎপর মন্ত্রিপরিষদ বিভাগ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের পর তাদের শপথ আয়োজনের তোড়জোড় চলছে। সংসদ সদস্যদের শপথের পর তাদের মধ্য থেকে ৪০-৫০ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী হিসেবে শপথ নেবেন। তাদের নিয়ে নতুন মন্ত্রিসভা ও সরকার গঠন করবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মন্ত্রিপরিষদ বিভাগ, জাতীয় সংসদ
শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
ইতিবাচক রাজনীতির অংশ হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় শফিকুর রহমানের বাসায় এবং রাতে নাহিদ ইসলামের বাসায় যাবেন তিনি।
বিস্তারিত আসছে...
নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে গেজেট প্রকাশ করা হয়। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। ৩শ আসনে নির্বাচনের আয়োজন করা হলেও প্রার্থীর মৃত্যুতে একটি আসনে স্থগিত করা হয়। আর দুটি আসনের ফলাফল স্থগিত করা হয়েছে। গেজেট
মিডিয়ার মুখোমুখি হচ্ছেন তারেক রহমান
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের পক্ষ থেকে নির্বাচনের সার্বিক পরিস্থিতি ও ফলাফল নিয়ে কথা বলবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে অবস্থিত হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
যে পদ্ধতিতে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমানই যে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে শপথ নেবেন এটি স্পষ্ট। তবে শপথ নিয়ে তারেক রহমানের চেয়ারে বসতে আরও কিছু সাংবিধানিক ধাপ রয়েছে। যার মধ্যে রয়েছে সংসদ সদস্যদের শপথ গ্রহণ, রাষ্ট্রপতি কর্তৃক
