জাতীয় সংবাদ
আইএসপিআরের সতর্কবার্তা
সম্প্রতি দেশে একটি প্রতারক চক্র বাংলাদেশ সেনাবাহিনী ও ডিজিএফআই-এর উচ্চপদস্থ কর্মকর্তাদের ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন ও প্রতারণার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক বিবৃতিতে এসব প্রতারক চক্র থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আইএসপিআর।
ওয়াকআউট করা কি অপরাধ
সংসদ থেকে ওয়াকআউট করা কোনো অপরাধের পর্যায়ে পড়ে কি না—স্পিকারের কাছে এমন প্রশ্ন রেখেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় মাগরিবের নামাজের বিরতির পর অধিবেশনে যোগ দিয়ে তিনি এই প্রশ্ন তোলেন। এর আগে বিকেলে স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল ২০২৬ পাসের প্রতিবাদে বিরোধী দল
বাংলাদেশে আর কোনো মানিক-খায়রুল চাই না
ঢাকা: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সুপ্রিম কোর্টে ভালো বিচার হোক, আমরা চাই সুপ্রিম কোর্ট মানুষের ন্যায়বিচারের আস্থার জায়গা হয়ে উঠুক এবং বাংলাদেশের বিচার বিভাগ পৃথিবীর ইতিহাসে অনন্য উদাহরণ সৃষ্টি করুক। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ (রোহিতকরণ) বিল, ২০২৬’ উত্থাপনের
সংসদে ১২ বিল পাস
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম দিনে একযোগে ১২টি বিল পাস হয়েছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের নয়টি অধ্যাদেশ অবিকল রেখে বিল হিসেবে পাস করা হয়েছে। তবে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও সচিবালয় সংক্রান্ত দুটি অধ্যাদেশ এবং জাতীয় মানবাধিকার কমিশন সংক্রান্ত একটি অধ্যাদেশ রহিত করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে জাতীয় সংসদের অধিবেশনে
জ্বালানিতে ৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার
আন্তর্জাতিক পরিস্থিতির কারণে সরকারকে জ্বালানি খাতে প্রতি মাসে প্রায় আড়াই হাজার থেকে ৩ হাজার কোটি টাকা ভর্তুকি বহন করতে হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মূখপাত্র ও যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই বলেও জানান তিনি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সচিবালয়ে
সংসদে সময় নিয়ে তর্ক-বিতর্ক
জাতীয় সংসদে বিল পাসের আলোচনায় কথা বলার সময় বরাদ্দ নিয়ে বিরোধী দল, স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়েছে। বিরোধী দলের অভিযোগ,মাত্র দুই মিনিটে গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত তুলে ধরা সম্ভব নয়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংসদে ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল-২০২৬’ পাসের পর এই পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশনে
যুদ্ধ পরিস্থিতিতে নিহত বাংলাদেশি ৭
চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত সাতজন বাংলাদেশির প্রাণহানির তথ্য জানিয়েছে সরকার। বৃহস্পতিবার (৮ এপ্রিল) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেইটে সংযুক্ত আরব আমিরাতে নিহত প্রবাসী শাহ আলম ভূঁইয়ার মরদেহ গ্রহণের সময় এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এসময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান
মানবাধিকার কমিশন ‘বিরোধী দল দমন কমিশন’
জাতীয় মানবাধিকার কমিশনকে ‘বিরোধী দল ও মত দমন কমিশন’ হিসেবে আখ্যা দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি দাবি করেছেন, ২০০৯ সালের আইন পুনঃপ্রচলন করলে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল-২০২৬’ উত্থাপনের
‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’
: দেশের ৪ কোটি পরিবারকে পর্যায়ক্রমে ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ নেতা আজ বলেন, বর্তমান সরকারের দর্শন হলো ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’। আজ সকালে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ. এম. মাহবুব উদ্দিনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা বলেন।
সাধুবেশে এক মহাদুর্নীতিবাজের ইতিবৃত্ত
গত ৪ মার্চ সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল তার ভেরিফায়েড ফেসবুকে নিজেকে দুর্নীতিমুক্ত বলে দাবি করেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘আসিফ নজরুলের দুর্নীতি?’ শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন সরকারে থাকা অবস্থায় বা এর আগে-পরে জীবনে কখনো কোনো দুর্নীতি করেননি। ওই ফেসবুক পোস্টে আসিফ নজরুল বলেন, ‘আমি সরকারে থাকা অবস্থায় বা এর আগে-পরে জীবনে
সংরক্ষিত আসনে রাজপথের ত্যাগীরাই অগ্রাধিকার পাবেন
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে রাজপথের পরীক্ষায় উত্তীর্ণ ও ত্যাগী নেত্রীরাই অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, যারা রাজনীতিতে দীর্ঘদিনের পরীক্ষিত এবং সংসদে ভূমিকা রাখতে পারবেন, এমন নেত্রীদেরই সংসদ নেতা খুঁজে বের করবেন। বুধবার (০৮ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের
নিষিদ্ধই থাকছে আ.লীগের কার্যক্রম
‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে, যার ফলে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই বহাল থাকছে। এই আইন পাসের মধ্য দিয়ে সংগঠনের বিচারের পথও তৈরি হলো। অর্থাৎ, এই আইনের বলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা যাবে। বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিয়েছে
