জাতীয় সংবাদ
বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আবারও বিক্ষোভ শুরু করেছে হিন্দুত্ববাদীরা। দ্য হিন্দুর প্রতিবেদনে জানানো হয়, হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দল এই বিক্ষোভের ডাক দিয়েছে। বিক্ষোভ সামনে রেখে মঙ্গলবার সকাল থেকেই নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণ ঘিরে নিরাপত্তা জোরদার
নির্ধারিত সময়ে নির্বাচন হবে
আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, যা স্বৈরাচারী শাসনামলে কেড়ে নেওয়া হয়েছিল।’ আজ সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দক্ষিণ ও
নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ
সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থায় সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর গেজেট প্রকাশ করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখা গতকাল সোমবার অধ্যাদেশটি
সৎ ও যোগ্য প্রার্থী বেছে নেওয়ার আহ্বান
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি দেশবাসীর উদ্দেশে বলেছেন, ‘আপনি দেশের মালিক। এদেশ আগামী পাঁচ বছর আপনার পক্ষে কে চালাবে সেটা আপনি ঠিক করুন। আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন। সৎ ও যোগ্য প্রার্থী বেছে নিন। চিন্তা-ভাবনা করে ভোট দিন।’ আজ
ভোটের গাড়ি সুপার ক্যারাভানের যাত্রা শুরু
ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের প্রচারণায় সারাদেশে যাত্রা শুরু করেছে দশটি ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার (২২ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে সুপার ক্যারাভান। অনুষ্ঠানস্থলে উপস্থিত থেকে ফিতা
তারেক রহমানকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তাকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি
১ মাসে বিচারের দাবিতে সমাবেশ
শরীফ ওসমান হাদীর হত্যার বিচার নিশ্চিত করতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং এক মাসের মধ্যে বিচার সম্পন্নসহ তিন দফা দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। দাবি আদায়ে আগামীকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর শহীদ মিনারে শহীদি শপথ অনুষ্ঠান কর্মসূচির ঘোষণাও দিয়েছে সংগঠনটি। সোমবার (২২ ডিসেম্বর) তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল
খুলনায় এনসিপি নেতাকে গুলি
এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় উপকমিটির সমন্বয়ক মোতালেব শিকদারকে প্রকাশ্যে গুলি করা হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে তাকে রক্তাক্ত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে সোনাডাঙ্গা মডেল থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মণ্ডল জানিয়েছেন। এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু
যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, আসন্ন জাতীয় নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেকোনো মূল্যে স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, ওসমান হাদি হত্যাকাণ্ডসহ সব ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন তিনি। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের সার্বিক আইনশৃঙ্খলা
ঘুরে দাঁড়ানোর মতো অবস্থা হয়নি
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমানে পুলিশসহ যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তাদের নৈতিক ও পেশাগতভাবে ঘুরে দাঁড়ানোর মতো অবস্থা এখনো তৈরি হয়নি। এ কারণে আমরা তাদের কাছ থেকে এখনো সর্বোচ্চ পেশাদারত্ব আশা করতে পারি না। গতকাল রাজধানীর ধানমন্ডির
বিশ্ব প্রতিযোগিতায় কেবল ডিগ্রি নয়, প্রয়োজন সক্ষমতা
বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শুধু ডিগ্রি অর্জন যথেষ্ট নয়; প্রয়োজন সক্ষমতা, শৃঙ্খলা ও বিশ্বাসযোগ্যতা দরকার বলেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। আজ রোববার পূর্বাচল নতুন শহরে অবস্থিত স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) সপ্তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের সমাবর্তন
হিন্দুস্তান বাংলাদেশের ফুলকেও ভয় পায়
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, হিন্দুস্তানের আধিপত্যবাদ ও আগ্রাসনের প্রতিবাদে ভারতীয় দূতাবাসে ঘৃণা জানাতে এসেছিলাম। অতীতে একাধিকবার মিছিল নিয়ে আসায় পুলিশ আটকে দিয়েছিল। তাই এবার দেশের মানুষের পক্ষ থেকে একা এসেছি; সাথে ছিল ভারতীয় দূতাবাসে দেওয়ার জন্য রাজনৈতিক ভাষায় কর্তৃত্ব প্রতিরোধের
