জাতীয় সংবাদ
বাড়লো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার। এতে প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা, কেরোসিন ১৮ টাকা, অকটেন ২০ টাকা ও পেট্রোলের দাম ১৯ টাকা বেড়েছে। নতুন এ দাম রোববার (১৯ এপ্রিল) থেকে কার্যকর হবে। শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে
হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
আগামী বছর থেকে হজযাত্রীদের সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি হজের খরচ আরও কমানোর আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৭ এপ্রিল) রাত পৌনে ১২টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ আশ্বাস দেন। এসময় হজযাত্রীদের কাছে দেশ ও জাতির কল্যাণের জন্য
হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
২০২৬ সালের পবিত্র হজ পালনে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরব যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হচ্ছে আগামী শনিবার (১৮ এপ্রিল)। ওইদিন রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন যাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ এপ্রিল রাত ১১টা ৩৫ মিনিটে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানা গেছে। হজ সংশ্লিষ্ট সূত্রে
মানসিকতার পরিবর্তন বেশি জরুরি
ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন অত্যন্ত বেশি জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের বীর শহীদ, যুদ্ধাহত
বিসিএস নিয়োগ খতিয়ে দেখছে সরকার
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগে ইতোমধ্যে অনুসন্ধান ও তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তদন্ত শেষ হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য তুলে ধরেন তিনি। সংসদ
হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে সরকার সম্পূর্ণ সচেতন এবং এ লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. মনোয়ার হোসেনের এক প্রশ্নের লিখিত
প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল ৪টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে
নবীকে নিয়ে কটুক্তির শাস্তি মৃত্যুদণ্ড চান হানজালা
নবী মোহাম্মদকে (সা.) নিয়ে কটুক্তি বা গালাগালকারীদের মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে আইন পাস করার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য আবু সায়েদ মোহাম্মদ হানজালা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিন বুধবার (১৫ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এ দাবি করেন। আবু
মূল্যবৃদ্ধি সমাধান নয়, সেনা মোতায়েনের পরামর্শ বিশ্লেষকদের
চলমান জ্বালানি সংকট কাটাতে দাম না বাড়িয়ে জরুরি ভিত্তিতে সেনাবাহিনীর সহায়তা নেওয়া প্রয়োজন বলে মত দিয়েছেন জ্বালানি ও নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন, জ্বালানির দাম বাড়ালে সাধারণ মানুষের ব্যয় বাড়বে। এটা কোনো সমাধান নয়। সেনাবাহিনীর সহায়তা নিলে সংকট অনেকাংশেই কেটে যেতে পারে। দুর্যোগ বা সংকটে সেনাবাহিনীর সহায়তা নেওয়ার উদাহরণ থাকলেও এখন
২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
চলমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ জ্বালানি সংকট মোকাবিলা ও দেশের অর্থনীতি স্থিতিশীল রাখতে উন্নয়ন সহযোগীদের কাছে ২ বিলিয়ন (২০০ কোটি) ডলার ঋণ সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে এশিয়া জিরো ইমিশন কমিউনিটি প্লাস (এজেডইসি) অনলাইন সামিটে অংশ নিয়ে তিনি এই বৈশ্বিক সহায়তার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব
জ্বালানি সংকটের বোঝা সবাইকে ভাগ করে নিতে হবে
দেশে চলমান জ্বালানি সংকট এত বড় যে এর বোঝা সবাইকে ভাগ করে নিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, প্রত্যেককে এটার কিছু সংকট নিতে হবে। এই সংকট মোকাবিলায় সরকারসহ সব শ্রেণিপেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন বলে মনে করেন তিনি। বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের
নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম
বাংলাদেশের সিলেট সীমান্তের ১০০ কিলোমিটার উজানে ভারতের বরাক নদীতে টিপাইমুখ বাঁধ নিয়ে জাতীয় সংসদে বিস্ফোরক মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি বলেছেন, আমরাই ডেকে ডেকে নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম। এই টিপাইমুখ বাঁধ বাংলাদেশেরই সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের অনুরোধে ভারত চালু করেছিল। বুধবার
