শিক্ষা সংবাদ
এসএসসি-সমমানের পরীক্ষায় বসছে ১৮ লাখ পরীক্ষার্থী
সারাদেশে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হচ্ছে মঙ্গলবার (২১ এপ্রিল)। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নেবে। প্রথম দিন সকাল ১০টা থেকে বাংলা প্রথম পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের নির্ভয়ে
দুর্নীতি করলে ২৪ ঘণ্টা এই মন্ত্রণালয়ে থাকতে পারবে না
‘আজকে একজনকে বিদায় করেছি, দুর্নীতি করলে ২৪ ঘণ্টা এই মন্ত্রণালয়ে থাকতে পারবে না’, এমন মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সোমবার (২০ এপ্রিল) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও মুখপাত্র
৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগের চেষ্টায় মন্ত্রী
প্রাথমিকে মামলার কারণে দীর্ঘদিন আটকে থাকা সাড়ে ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সব মিলে প্রাথমিকে ৬০ হাজার এবং মাধ্যমিকে আরও ১০ হাজার শিক্ষক বিশেষ ব্যবস্থায় নিয়োগের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। বুধবার (১৫ এপ্রিল) সিলেট নগরীর
১৫ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
দীর্ঘ ১৫ বছর বিরতির পর দেশে আবারও শুরু হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে, সাড়ে ১২টা পর্যন্ত চলবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূচি অনুযায়ী, ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৫ এপ্রিল বাংলা, ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয়
৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা
ঢাকা: জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দফা দাবিতে অবস্থানরত শিক্ষার্থীরা প্রায় ৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন। শনিবার (১১ এপ্রিল) বিকেলে একাধিক শহীদ পরিবারের সদস্যদের অনুরোধে তারা অনশন ভাঙেন। পরে তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অনশনরত তিনজনের মধ্যে সাদিক মনোয়ার মুনেম ও সাকিবুর রহমানকে ঢাকা মেডিকেলের
ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী
ঢাকা: শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, মাধ্যমিক স্কুলে শিক্ষার্থীদের জন্য অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান। মন্ত্রী বলেন, রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার
শিক্ষার্থী ভিসা নিয়ে নতুন তথ্য
অস্ট্রেলিয়া শিক্ষার্থী ও ভিজিটর ভিসার প্রক্রিয়াকরণ সময় দ্রুততর করেছে, তবে স্থায়ী ভিসার ক্ষেত্রে এখনো দীর্ঘসূত্রতা রয়ে গেছে। ২৩ মার্চ প্রকাশিত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ তথ্যে এ তথ্য জানানো হয়েছে। অস্থায়ী ভিসায় দ্রুত সেবা নতুন তথ্যানুযায়ী, শিক্ষার্থী ভিসা গড়ে ৩৩ দিনে নিষ্পত্তি করা হচ্ছে। ভিজিটর ভিসার বেশিরভাগ
পৃথক নির্দেশনা দেবে শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় পৃথক নির্দেশনা দেবে, যা আগামী রোববার (৫ এপ্রিল) থেকে কার্যকর হতে পারে। জ্বালানি সাশ্রয় এবং মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তনসহ একগুচ্ছ কৃচ্ছ্রসাধন ও ব্যয় সংকোচনমূলক এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে
৩ দিন অনলাইনে ক্লাসের পরিকল্পনা
বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে স্কুলগুলোতে অনলাইন এবং অফলাইনে ক্লাস নেওয়ার পরিকল্পনা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য সপ্তাহে তিন দিন অনলাইনে এবং তিন দিন সরাসরি ক্লাস হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ে ঢাকা মহানগরের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, বোর্ড কর্মকর্তা
অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর চিন্তা করছে সরকার
ঢাকা: শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, বৈশ্বিক সংকট ও জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের শিক্ষা ব্যবস্থায় অনলাইন ও অফলাইন সমন্বিত (ব্লেন্ডেড) পদ্ধতি চালুর চিন্তা করছে সরকার। এ বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে এবং শিগগিরই মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাব উপস্থাপন করা হবে। মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের
শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা
রমজান মাসজুড়ে বিদ্যালয়ে ছুটি ঘোষণা করায় শিখন ঘাটতি পূরণে ১০টি শনিবার বিদ্যালয় খোলার নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার (২৪ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ নির্দেশনা জেলা শিক্ষা অফিসারদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়, রমজান মাসজুড়ে বিদ্যালয় ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে রমজানের ছুটির
‘অভিন্ন’ প্রশ্নপত্রে পরীক্ষার চিন্তা
সারাদেশে সব শিক্ষা বোর্ডে এসএসসি ও এইচএসসিতে অভ্ন্নি প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার চিন্তা-ভাবনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (১৪ মার্চ) রাজধানীর মিন্টুরোডের সরকারি বাসভবনে ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) এর সদস্যদের সঙ্গে ইফতার পরবর্তী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সারাদেশে ভিন্ন ভিন্ন
