আন্তর্জাতিক সংবাদ
নতুন মার্কিন হামলায় ইরানে নিহত ১৪
বুধবার থেকে শুরু হওয়া মার্কিন হামলায় ইরানের পাঁচটি প্রদেশে এ পর্যন্ত ১৪ জন নিহত এবং ৭৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যদিকে, এই হামলার জবাবে কুয়েত, কাতার ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে বিপুল সংখ্যক ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের
ভারতের শেয়ারবাজারে বড় ধাক্কা
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় ভারতের শেয়ারবাজারে বড় ধরনের পতন হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে শান্তি চুক্তি ‘শেষ’ বলে মন্তব্য করার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। এর প্রভাবে তেলের দাম লাফিয়ে বাড়ে, বিনিয়োগকারীদের আস্থায় ধাক্কা লাগে এবং বিশ্বজুড়ে শেয়ারবাজারে বিক্রির
মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা
ইরানের ৮০টি স্থাপনায় সবশেষ হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের ৮৫টি সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তাদের নৌ ও বিমান বাহিনী যৌথভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে বাহরাইন ও কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ৮৫ সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। আইআরজিসি
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সমঝোতা স্মারকটি (এমওইউ) শেষ হয়ে গেছে। তাদের সঙ্গে কাজ করা কেবল সময়ের অপচয়। বুধবার (৮ জুলাই) তুরস্কের আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা গত রাতে ইরানের
ইরানের ৮০ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা
যুদ্ধবিরতির মধ্যে নতুন করে ইরানের ৮০টি লক্ষ্যবস্তুতে হামলা করেছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরান হামলা চালিয়েছে এমন অভিযোগ তুলে সবশেষ মঙ্গলবার (৭ জুলাই) এ হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে গাইডেড ‘নিখুঁত অস্ত্র’
শান্তি আলোচনার মাঝেই ইরানকে হুমকি ট্রাম্পের
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র হয় একটি চুক্তিতে পৌঁছাবে, নয়তো দেশটিকে ‘শেষ করে দেওয়া হবে’-এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র চাইলে খুব অল্প সময়ের মধ্যেই ইরানের বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করতে সক্ষম। সোমবার ইরান ইস্যুতে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প
বিশ্বজুড়ে মানবপাচারবিরোধী অভিযান
বিশ্বের ৫৯টি দেশে পরিচালিত মানবপাচারবিরোধী সমন্বিত অভিযানে এক হাজারের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের নেতৃত্বে পরিচালিত ‘অপারেশন গ্লোবাল চেইন’ অভিযানে যৌন নির্যাতন, জোরপূর্বক শ্রম, অপরাধমূলক কর্মকাণ্ডে বাধ্য করা এবং ভিক্ষাবৃত্তিতে জড়িত মানবপাচার চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ইন্টারপোল
যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জে জরুরি সতর্কতা
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তিশালী সুপার টাইফুন ‘বাভি’ আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জে। ঝড়টির প্রভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৩৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া, প্রবল বর্ষণ এবং ভয়াবহ জলোচ্ছ্বাসের আশঙ্কায় স্থানীয় প্রশাসন সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। সোমবার (৬ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের
আলী খামেনির জানাজায় তার তিন ছেলেকে দেখা গেছে
তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তাঁর পরিবারের চার সদস্যের জানাজায় তার তিন ছেলেকে দেখা গেছে। এসোসিয়েটেড প্রেস সংবাদ সংস্থা জানিয়েছে, প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনির জানাজায় তার তিন ছেলে মাসুদ, মেসাম এবং মোস্তফা অংশ নিয়েছেন। তবে আলী খামেনির আরেক ছেলে বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি নিরাপত্তা ঝুঁকির কারণে
খামেনির জানাজায় যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের
ইরানের রাজধানী তেহরানে আয়োজিত দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনির জানাজা ও দাফনের অনুষ্ঠানে বিভিন্ন দেশকে অংশ না নিতে ব্যাপক চাপ প্রয়োগ করেছে যুক্তরাষ্ট্র। একটি সংশ্লিষ্ট সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন ইরানের সংবাদ সংস্থা তাসনিম। শুক্রবার তাসনিমকে দেওয়া বক্তব্যে ওই জ্যেষ্ঠ সূত্র জানান, গত পাঁচ দিনে
আলী খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনস্রোত
ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে শেষ বিদায় জানাতে রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে মানুষের ঢল নেমেছে। ভোর থেকেই অসংখ্য মানুষ বিভিন্ন মেট্রো স্টেশনের বাইরে জড়ো হয়ে দ্রুতগতির গণপরিবহন চালু হওয়ার অপেক্ষা করেন, যাতে তারা শেষ শ্রদ্ধা জানাতে অনুষ্ঠানে অংশ নিতে পারেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার প্রকাশিত ভিডিওতে
গালিবাফ-আরাগচিকে হত্যার পরিকল্পনার খবর অস্বীকার করল ইসরায়েল
শান্তি আলোচনা চলাকালে গুরুত্বপূর্ণ পর্যায়ে ইরানের দুই শীর্ষ কর্মকর্তা-পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল-এমন খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেল আবিব। ইসরায়েলের মতে, ‘নিউইয়র্ক টাইমস’ এবং ‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এ প্রকাশিত এসব প্রতিবেদন ‘ভুয়া খবর’
