ঢাকা, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আন্তর্জাতিক সংবাদ

Thumbnail [100%x225]
বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেশটির লা পাজ বিভাগের ভিয়াচা শহরে অবস্থিত রেজিমিয়েন্তো ২ বলিভার সামরিক স্থাপনায় এ বিস্ফোরণ ঘটে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা রিতা নেব্রাস্কা জানিয়েছেন, নিহতের সংখ্যা ১০ থেকে ১৫ জনের মধ্যে হতে পারে।   বিস্ফোরণে অন্তত ৫৮ জন আহত হয়েছেন বলে পৃথক

Thumbnail [100%x225]
সৌদিতে ৫ বিলিয়ন ডলারের বোমা-সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে বারবার হামলার শিকার সৌদি আরবের কাছে ৫ বিলিয়ন ডলারের বোমা, গাইডেন্স কিট ও অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।     শুক্রবার (৪ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তর এ অনুমোদনের কথা জানিয়েছে।   মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, প্রস্তাবিত

Thumbnail [100%x225]
তেল কেনা না কেনায় থামবে না ইউক্রেন যুদ্ধ

রাশিয়া থেকে ভারতের তেল কেনা বন্ধ করলেই ইউক্রেন যুদ্ধ থেমে যাবে না বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, এই যুদ্ধের সমাধান তেল কেনাবেচা বন্ধ করা নয়; এর জন্য প্রয়োজন সংলাপ, কূটনীতি ও আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা।       বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিই সিবিহার সঙ্গে

Thumbnail [100%x225]
বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

নেপালের ভোটেকোশি নদীতে গত ২৬ আগস্ট ভয়াবহ আকস্মিক বন্যা হয়। এতে শত শত মানুষ নিহত হওয়ার পাশাপাশি বিভিন্ন অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামোর মধ্যে রয়েছে হাইড্রোপাওয়ার বিদ্যুৎকেন্দ্রও। এ কারণে বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ হয়ে গেছে।   বুধবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম

Thumbnail [100%x225]
মার্কিন হামলায় ইরানে নিহত ১৮

মার্কিন বাহিনীর চালানো নতুন হামলায় ইরানে ১৮ জন নিহত ও ১০৮ জন আহত হয়েছেন। ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ-রেজা জাফরঘান্দি এ তথ্য জানিয়েছেন।   পৃথক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ‘আগ্রাসী কর্মকাণ্ডের’ তীব্র নিন্দা জানিয়েছে।

Thumbnail [100%x225]
ইরানের সঙ্গে নতুন সংঘাত বেশি দিন স্থায়ী হবে না

ইরানের সঙ্গে নতুন করে শুরু হওয়া এই সংঘাত খুব বেশি দিন স্থায়ী হবে বলে মনে করেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২ সেপ্টেম্বর) দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার পর মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, হরমুজ প্রণালীর ওপর ওয়াশিংটনের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।   এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছি। আমরা প্রতিদিন

Thumbnail [100%x225]
অনলাইনে যৌন শোষণের শিকার ২ কোটি শিশু

বিশ্বের ২১টি দেশে ইন্টারনেট ব্যবহারকারী প্রায় ২ কোটি শিশু এক বছরে অনলাইনে অন্তত এক ধরনের যৌন শোষণ বা নির্যাতনের শিকার হয়েছে। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের (UNICEF) নতুন এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।   জরিপে অংশ নেওয়া ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের প্রায় প্রতি পাঁচজনের একজন অনলাইন প্ল্যাটফর্মে অন্তত এক ধরনের যৌন শোষণ বা নির্যাতনের অভিজ্ঞতার

Thumbnail [100%x225]
শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি

যুক্তরাষ্ট্রের নতুন ১ ডলারের স্মারক কয়েনে স্থান পেয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। এর মধ্য দিয়ে প্রায় ১০০ বছর পর প্রথমবার কোনো জীবিত মার্কিন প্রেসিডেন্টের ছবি দেশটির মুদ্রায় জায়গা পেল।   যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদ্‌যাপনে ট্রাম্পের প্রতিকৃতি দিয়ে স্মারক ১ ডলারের কয়েনটি বাজারে ছেড়েছে দেশটির টাকশাল।

Thumbnail [100%x225]
টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান  বলেছেন, ‘সমাজে ন্যায়বিচার, সমতা, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত হলেই কেবল টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব। একইসঙ্গে শান্তি বিনির্মাণে নারীর নেতৃত্ব এগিয়ে নিতে বৈশ্বিক প্রচেষ্টা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি।   বুধবার (২ সেপ্টেম্বর) জাতিসংঘ

Thumbnail [100%x225]
পাল্টা জবাব দেওয়ার ঘোষণা ইরানিদের

​​ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-আইআরজিসির মুখপাত্র সরদার মোহেবি এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, ইরানের ওপর সাম্প্রতিক হামলার কারণে যুক্তরাষ্ট্রকে অনুশোচনা করতে হবে এবং বড় ধরনের ‌‌‌‌‌‘শাস্তি’ পেতে হবে। ​মোহেবির ছোট ওই পোস্টটি শেষ হয়েছে এই কথা বলে, ‘আমেরিকাকে তাদের নতুন হামলার জন্য পস্তাতে হবে। ’   ​পাশাপাশি ইরানের সশস্ত্র

Thumbnail [100%x225]
ইরানি ট্যাংকারে প্রথম সরাসরি হামলা যুক্তরাষ্ট্রের

যুদ্ধ শুরুর পর এবারই প্রথম ইরানি জাহাজে সরাসরি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এক্সিওস।   এর আগে ইরানের তেলবাহী জাহাজগুলোকে শুধু চলাচলে বাধা দেওয়া হতো। মার্কিন এক কর্মকর্তা এক্সিওসকে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ট্যাংকারের বদলে

Thumbnail [100%x225]
নেপালে বন্যায় ১১২৭ মৃত্যু, নিখোঁজ প্রায় ৫ হাজার

ঢাকা: নেপালে ভোটেকোশি নদীর ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৮৫৮ জন।     বুধবার (২ সেপ্টেম্বর) দেশটির পুলিশ নিজেদের সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে। পুলিশ বলেছে, নেপালের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী ভারত থেকে এসব মরদেহ পাওয়া গেছে।     পুলিশ জানিয়েছে, বন্যার উৎপত্তিস্থল