জাতীয় সংবাদ
টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন
মিরপুর স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। ঐতিহাসিক এ জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৫ মার্চ) রাতে এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী টাইগারদের এ অবিস্মরণীয় সাফল্যে উচ্ছ্বাস প্রশংসা করেন। বিবৃতিতে
দেশব্যাপী ৫৩ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দেশব্যাপী ৫৩টি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে এই মেগা কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী সোমবার সকালে রাজধানী ঢাকা থেকে বিমানযোগে নীলফামারীর সৈয়দপুর
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক
দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে তাদের এ নিয়োগ দেওয়া হয়। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে
টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে আইএলওর পরামর্শ ও সহযোগিতা চাইলেন মন্ত্রী
নিরাপদ কর্মপরিবেশ, পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা, শ্রমের আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করতে ও টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (১৫ মার্চ) ঢাকায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইএলওর কান্ট্রি ডিরেক্টর
সংসদের অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ২৯ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে। ওই দিন বিকেল ৩টায় এ অধিবেশন আবার শুরু হবে। রোববার (১৫ মার্চ) সকাল ১১টায় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এর সভাপতিত্বে সংসদ ভবনের অধিবেশন কক্ষে প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়। এদিন থেকে সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ
জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথে চলতে হবে
জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথে চলতে হবে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্র কোনো আবেগ দিয়ে চলে না; রাষ্ট্র চলে সংবিধান, আইন ও কানুন দিয়ে। তিনি বলেন, সরকার ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তবে তা কোনো অবৈধ বা আরোপিত আদেশের মাধ্যমে নয়, বরং সাংবিধানিক ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই
ডাকা হয়নি ‘সংস্কার পরিষদের’ অধিবেশন
অবিলম্বে ‘সংবিধান সংস্কার পরিষদের’ অধিবেশন ডাকার আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আজ সেই ৩০তম পঞ্জিকাদিবস এবং এর সময়সীমা আজকেই শেষ হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত এই অধিবেশন আহ্বান করা হয়নি। রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। সময়ের বাধ্যবাধকতার কারণেই বিষয়টি মহান সংসদে উত্থাপন করছেন
আজ থেকে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক
ঢাকা: দীর্ঘ ৯ দিন পর সারাদেশে জ্বালানি তেল বিক্রিতে বিদ্যমান রেশনিং পদ্ধতি প্রত্যাহার করেছে সরকার। রোববার (১৫ মার্চ) থেকে দেশের সব পেট্রল পাম্পে জ্বালানি তেল সরবরাহ ও বিক্রি আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরছে। এর আগে, শনিবার (১৪ মার্চ) রাজধানীর গুলিস্তানে এক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ সিদ্ধান্তের কথা জানান। মূলত
প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন অনুষ্ঠিত হবে। আজ শনিবার সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির সভাপতি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে
সকল ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার
প্রধানমন্ত্রী তারেক রহমান সকল ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, ‘আমরা আজ সব ধর্মের মানুষ একসঙ্গে বসেছি। এক কাতারে রয়েছি। এটিই আমাদের আবহমানকালের ঐতিহ্যবাহী বাংলাদেশ। কেউ যেন আমাদের মধ্যে বিভেদ বিরোধ সৃষ্টি করতে না পারে। মুসলমান হিন্দু বৌদ্ধ কিংবা খ্রিষ্টান, বিশ্বাসী-অবিশ্বাসী কিংবা সংশয়বাদী আমরা
ফুটপাতে ঈদের কেনাকাটায় উপচে পড়া ভিড়
দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর। রাজধানী ঢাকার ব্যস্ততম এলাকাগুলোর মধ্যে মিরপুর এখন যেন এক বিশাল জনসমুদ্র। বিপণিবিতানগুলোর পাশাপাশি মিরপুরের ১, ২, ৬, ১০, ১১ ও ১৩ নম্বরের ফুটপাতগুলো এখন ক্রেতাদের দখলে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বিরতিহীন বেচাকেনা। তবে এই জমজমাট বাণিজ্যের মাঝেও একটা বড় অভিযোগ বারবার সামনে আসছে পণ্যভেদে দাম দ্বিগুণ বা তারও বেশি
ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু
দেশে প্রথমবারের মতো চলন্ত ট্রেনে পরীক্ষামূলকভাবে সরাসরি স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির ‘স্টারলিংক’ ইন্টারনেট সেবা চালু করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদের প্রত্যক্ষ নির্দেশনায় বিএসসিএল রেলওয়েতে পরীক্ষামূলকভাবে
