জাতীয় সংবাদ
নবীকে নিয়ে কটুক্তির শাস্তি মৃত্যুদণ্ড চান হানজালা
নবী মোহাম্মদকে (সা.) নিয়ে কটুক্তি বা গালাগালকারীদের মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে আইন পাস করার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য আবু সায়েদ মোহাম্মদ হানজালা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিন বুধবার (১৫ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এ দাবি করেন। আবু
মূল্যবৃদ্ধি সমাধান নয়, সেনা মোতায়েনের পরামর্শ বিশ্লেষকদের
চলমান জ্বালানি সংকট কাটাতে দাম না বাড়িয়ে জরুরি ভিত্তিতে সেনাবাহিনীর সহায়তা নেওয়া প্রয়োজন বলে মত দিয়েছেন জ্বালানি ও নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন, জ্বালানির দাম বাড়ালে সাধারণ মানুষের ব্যয় বাড়বে। এটা কোনো সমাধান নয়। সেনাবাহিনীর সহায়তা নিলে সংকট অনেকাংশেই কেটে যেতে পারে। দুর্যোগ বা সংকটে সেনাবাহিনীর সহায়তা নেওয়ার উদাহরণ থাকলেও এখন
২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
চলমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ জ্বালানি সংকট মোকাবিলা ও দেশের অর্থনীতি স্থিতিশীল রাখতে উন্নয়ন সহযোগীদের কাছে ২ বিলিয়ন (২০০ কোটি) ডলার ঋণ সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে এশিয়া জিরো ইমিশন কমিউনিটি প্লাস (এজেডইসি) অনলাইন সামিটে অংশ নিয়ে তিনি এই বৈশ্বিক সহায়তার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব
জ্বালানি সংকটের বোঝা সবাইকে ভাগ করে নিতে হবে
দেশে চলমান জ্বালানি সংকট এত বড় যে এর বোঝা সবাইকে ভাগ করে নিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, প্রত্যেককে এটার কিছু সংকট নিতে হবে। এই সংকট মোকাবিলায় সরকারসহ সব শ্রেণিপেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন বলে মনে করেন তিনি। বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের
নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম
বাংলাদেশের সিলেট সীমান্তের ১০০ কিলোমিটার উজানে ভারতের বরাক নদীতে টিপাইমুখ বাঁধ নিয়ে জাতীয় সংসদে বিস্ফোরক মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি বলেছেন, আমরাই ডেকে ডেকে নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম। এই টিপাইমুখ বাঁধ বাংলাদেশেরই সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের অনুরোধে ভারত চালু করেছিল। বুধবার
‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার
সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ক একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলেও তিনি জানান। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. শামসুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ কথা জানান।
দুর্নীতির লাগাম টেনে ধরতে পদক্ষেপ নেয়া হয়েছে
উপজেলার ভূমি অফিসের নিয়ন্ত্রণহীন দুর্নীতির লাগাম টেনে ধরতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্ন-উত্তর পর্বে সংসদ সদস্য আখতার হোসেনের এক প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এ কথা জানান ৷ এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতি
ইংরেজি বিষয়ে প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সাংসদ সদস্য হুমায়ুন কাদের চৌধুরীর এক প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী এ কথা জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এ অধিবেশনের সভাপতিত্ব
জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে তার প্রতিটি শব্দ বাস্তবায়ন করব
যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে তার প্রতিটি শব্দ, প্রতিটি শর্ত অক্ষরে অক্ষরে পালন করবেন বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার প্রাঙ্গণে এক জনসভায় তিনি এ কথা বলেন। এর আগে তিনি মাওলানা হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেন। বিগত
বর্ষবরণ উৎসবে উচ্ছ্বাসে মাতলেন বিদেশি পর্যটকরা
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শুরু হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রায় যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা বিদেশি পর্যটক ও আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। লাল–সাদা সাজে সজ্জিত হয়ে তারা শোভাযাত্রার রঙিন মুহূর্ত উপভোগ করেন এবং বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনায়
কৃষকের পাশেই সরকার
টাঙ্গাইল থেকে: পহেলা বৈশাখকে কৃষকের উৎসব হিসেবে অভিহিত করে দেশের দুই কোটি ৭৫ লাখ কৃষককে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব কৃষকের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়া হবে। মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির
ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
টাঙ্গাইল থেকে: মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত ঐতিহাসিক এই সমাধি প্রাঙ্গণে গিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। বিকাল ৪টা ৫৫ মিনিটে মাজার প্রাঙ্গণে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে ভাসানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে কিছুক্ষণ
