জাতীয় সংবাদ
সড়ক দুর্ঘটনায় ৪০৪ জন নিহত
গত এপ্রিল মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪৬৩টি। নিহত ৪০৪ জন এবং আহত ৭০৯ জন। নিহতের মধ্যে নারী ৫৩, শিশু ৪৮। বুধবার রোড সেফটি ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে। ১৪২টি মোটরসাইকেল
তেলের দাম নিয়ন্ত্রণে আছে
অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, ইতোমধ্যে জ্বালানি ক্ষেত্রে আমরা দেখেছি, ইনিশিয়াল স্টেজে কিছু ক্রাইসিস ছিল। তবে সরকার দেশি-বিদেশি স্কলারদের সঙ্গে আলোচনা করেছে। ইন্টারন্যাশনাল বার্গেনিং ও নেগোসিয়েশন করেছে। অল্টারনেটিভ সোর্সিং
যুক্তরাষ্ট্রে নিহত দুই শিক্ষার্থীকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়া হচ্ছে
ঢাকা: যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ নৃশংস হত্যাকাণ্ডের শিকার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী-জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (৬ মে) ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এ তথ্য জানিয়েছেন। আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের
স্বাস্থ্য, শিক্ষা ও জ্বালানি খাতে অগ্রগতি
ঢাকা: সরকারের বিভিন্ন খাতের চলমান কার্যক্রম, চ্যালেঞ্জ ও অগ্রগতির চিত্র তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৫ মে) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। স্বাস্থ্য খাত নিয়ে তিনি বলেন, দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত হয়ে ৩০০-এর বেশি
লোডশেডিংমুক্ত দেশ
চাহিদা মতো পর্যাপ্ত উৎপাদন থাকায় দেশে টানা এক সপ্তাহ কোনো লোডশেডিং হয়নি। গত ২৭ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন পরিস্থিতি বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে। উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলসহ দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি ও ভারি বৃষ্টিপাত হওয়ায় কৃষকদের ফসলে সেচ দিতে হয়নি। এতে অতিরিক্ত বিদ্যুতের চাহিদা অনেকাংশে কমে যায়। বিদ্যুৎ পরিস্থিতির
জীবন বাজি রেখে দায়িত্ব পালন করেন সশস্ত্র বাহিনী
ঢাকা: প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম বলেছেন, দেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা জীবন বাজি রেখে দায়িত্ব পালন করেন এবং কঠোর শৃঙ্খলার মধ্য দিয়েই তারা সেবায় নিয়োজিত থাকেন। মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশন
চাঁদাবাজদের নিয়ন্ত্রণে গুলিস্তান
রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্তান। দেশের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র ও ব্যস্ততম পরিবহন হাব। কিন্তু সাধারণ মানুষের কাছে এলাকাটি এখন মূর্তিমান আতঙ্কের নাম। ফুটপাত থেকে শুরু করে মূল রাস্তার সিংহভাগ এখন আর পথচারী বা যানবাহনের নেই, তা চলে গেছে শক্তিশালী চাঁদাবাজ সিন্ডিকেটের কবজায়। অনুসন্ধানে জানা গেছে, রাজনৈতিক পট পরিবর্তন হলেও
পুলিশ সপ্তাহ শুরু ১০ মে
পুলিশ বাহিনীর সবচেয়ে বড় বার্ষিক অনুষ্ঠান পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে আগামী ১০ মে। এতে প্রধানমন্ত্রীর কাছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ৬টি দাবি উপস্থাপন করা হবে। এছাড়া এবার সাহসিকতা ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে ১০৭ জন পুলিশ সদস্যকে এ অনুষ্ঠানে পদক দেওয়া হবে। সোমবার (৪ মে) পুলিশ সদর দপ্তর সূত্রে এসব তথ্য জানা যায়। পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রীর
পুলিশের ইউনিফর্মে ফিরছে ‘খাকি’
নানা আলাপ-আলোচনার পর অবশেষে অন্তর্বর্তী সরকারের সময় প্রবর্তিত পুলিশের পোশাকের রং পরিবর্তন করা হচ্ছে। বর্তমান সরকার বলছে, পুলিশের শার্ট আগের রংয়েরই (মেট্রো) থাকছে এবং প্যান্ট হবে খাকি রংয়ের। পুলিশের বিদ্যমান পোশাকের পরিবর্তনের ঘোষণায় বাহিনীর সদস্যদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। তারা বলছেন, বর্তমান প্রেক্ষাপটে সরকার যে নতুন পোশাক বিবেচনা
দেশে বিশেষ অভিযান শুরু হয়েছে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে গত ১ মে থেকে সারাদেশে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৪ মে) সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। স্বরাষ্ট্র
প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া আরও সহজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি কল-কারখানাগুলোতে যারা আন্তরিকভাবে বিনিয়োগ করতে চান, তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। সোমবার (৪ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর
ডিসিদের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী
বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের (ডিসি) সহায়তা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, জেলা প্রশাসকদের কাছে আমরা একটি জিনিস চেয়েছি, তা হলো আগামী দিনে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য তারা যেন নজরদারি বাড়িয়ে কাঙ্ক্ষিত ভূমিকা রাখেন। প্রশাসন ও নির্বাচিত সরকার উভয়ে সমন্বিতভাবে এসব পদক্ষেপের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত
